Home বিনোদন ভক্তদের সঙ্গে যুক্ত থাকতে নতুন উদ্যোগ নিলেন শাকিব খান

ভক্তদের সঙ্গে যুক্ত থাকতে নতুন উদ্যোগ নিলেন শাকিব খান

0
199

ফেসবুক ও ইনস্টাগ্রামে বেশ সরব চিত্রনায়ক শাকিব খান। বিভিন্ন সময় নিজের ছবি পোস্ট করে থাকেন এসব মাধ্যমে। এছাড়া জানান কাজের খোঁজ খবরও।

এবার মাইক্রোব্লগিং ও সোশ্যাল নেটওয়ার্কিং পরিষেবা টুইটারে যুক্ত হলেন তিনি। আজ রোববার এক ফেসবুক পোস্টে বিষয়টি জানান শাকিব।

শাকিব খান জানিয়েছেন, ‘টুইটার সোশ্যাল নেটওয়ার্কিংয়ের একটা জনপ্রিয় মাধ্যম, জানতে পেরেছি অনেকেই এখানে আমাকে খোঁজে। এর ফলে সবার সঙ্গে যুক্ত থাকা হবে। সময়ের সঙ্গে থাকা হলো। সব সময় যেমন থাকে…। ’

গত বছরের ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান। সেখানে গ্রিন কার্ডের আবেদন করে সেখানেই অবস্থান করছেন এই নায়ক। আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশে ফেরার কথা আছে তাঁর।

শাকিব খানের মুক্তির অপেক্ষায় আছে ‘লিডার : আমিই বাংলাদেশ’ ও ‘অন্তরাত্মা’ সিনেমা। দ্রুতই শুটে যাচ্ছে তাঁর প্রযোজিত ‘রাজকুমার’ সিনেমা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here