পদ্মা সেতুতে নারীর টিকটক, নাচে মুগ্ধ নেটিজেনরা

স্বপ্নের পদ্মা সেতুতে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। রোববার (২৬ জুন) ভোর ৬টা থেকে সব ধরনের যান চলাচল শুরু হয় বহু প্রতীক্ষিত এই স্থাপনার ওপর দিয়ে।

অনেকেই গভীর রাতে থেকে শরীয়তপুরের জাজিরা টোল প্লাজার সামনে এসে অপেক্ষায় থাকেন। পরে নির্ধারিত সময়ে সেই অপেক্ষার পালা শেষ হয়।

এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উৎসুক জনতার ভিড়। অনেকে সেতুতে টিকটিক ভিডিও বানাচ্ছেন। কেউ তুলছেন সেলফি। এমনকি সেতুর রেলিংয়ের ওপর দাঁড়িয়েও ছবি তুলতে দেখা যায় বাইকারদের।

সড়ক বিভাজকের ওপর দাড়িয়েও ভিডিও করতে দেখা গেছে টিকটকার-ইউটিউবারদের। এরই মধ্যে একটি বেসরকারি টেলিভিশন লাইভে এক নারী টিকটকারের মনোমুগ্ধকর নাচের দৃশ্য ভাইরাল হয়েছে। তাৎক্ষণিক ওই নারীর নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

সামাজিক যোগযোগের মধ্যম ফেসবুকে টিকটকারের ভাইরাল ভিডিওতে অনেকেই মন্তব্য করেছেন। ভিডিওটি শেয়ার করে এমআই মোমিন নামে একজন লিখেছেন সেতুর ওপর টিকটক শুটিং শুরু হয়ে গেছে।

নির্দেশ বড়ুয়া নামে অপর নেটিজেন মন্তব্য করেছেন, এদের কাছ জরিমানা স্বরূপ অতিরিক্ত টোল আদায় করা জরুরি। আরিফ সরকার লিখেছেন, মানসিক ভারসাম্যহীন সব টিকটক প্রতিবন্ধী। তুহিন লিখেছেন, এদেরকে পাবনা মানসিক হাসপাতালে রেখে দেয়া দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *