বুবলীর চড়গুলো আমি ইনজয় করেছি: আদর আজাদ

রোমান্টিক থ্রিলার গল্পে প্রথমবারের মতো নবাগত চিত্রনায়ক আদর আজাদের সঙ্গে ‘তালাশ’ নামের একটি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী।

সৈকত নাসির পরিচালিত সিনেমাটি চলতি মাসের ১৭ জুন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। জানা গেছে, সিনেমাটি নির্মাণের সময় ১৪ দিনে নায়িকার কাছ থেকে ৭২টিরও বেশি চড় খেতে হয়েছে আদর আজাদকে। যদিও এসব চড়ে অভিনেতা ইনজয় করেছেন বলে জানানিয়েছেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে নায়িকার কাছে জানতে চাওয়া হয় সিনেমার দৃশ্যে নায়ককে একের পর এক চড় মারার বিষয়ে।

বুবলী বলেন, এটা গল্পের প্রয়োজনে করতে হয়েছে। তবে পরবর্তীতে তার জন্য (আদার আজাদ) আমার মায়া লাগছিল। এর মধ্যে আদর বলেন, ওহ! ১৪টা দিন। এই ক’দিনে হয়তো ৭২টিরও বেশি চড় খেতে হয়েছে।

অভিনেত্রী বলেন, চড়ের ব্যাপারটি শুধু এই ফিল্মে না, আমার অনেকগুলো ফিল্মেই এটা রয়েছে। সব সময় যে একসঙ্গে দুটো চড় মারা হয়েছে তা না, এটা প্রথম সিনেমা থেকেই শুরু হয়েছে। হয়তো শুরু থেকে হয়েছে বলে এখনো এটার ধারাবাহিকতা আছে।

এদিকে অভিনেতা আদর বলেন, চড় তো ৭২টা না। তবে আমার জায়গা থেকে চড়গুলো ইনজয় করেছি আমি। কারণ হচ্ছে, আমাকে যখনই চড় মারা হচ্ছে, তারপরই তার (বুবলী) ডায়লগ হচ্ছে—সরি, সরি (হাসতে হাসতে)। টানা দুটো চড় মারার পর ‘সরি সরি’ বললে ব্যথা পাওয়ার অপশনটা কোথায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *