Home আলোচিত অধীর অপেক্ষায় আছি, কবে সেতু দিয়ে বাড়ি যাবো: চম্পা

অধীর অপেক্ষায় আছি, কবে সেতু দিয়ে বাড়ি যাবো: চম্পা

0
182

বাংলাদেশের সবচেয়ে বড় যোগাযোগ প্রকল্প পদ্মা সেতুর উদ্বোধন হয়ে গেছে। শনিবার (২৫ জুন) মাওয়া প্রান্তে টোল পরিশোধ শেষে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রমত্তা পদ্মা জয়ের আনন্দ ছড়িয়ে গেছে দেশবাসীর মনে। ঐতিহাসিক এই অর্জন নিয়ে উচ্ছ্বসিত দেশের তারকারাও। কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে, কেউ ভিডিও বার্তার মাধ্যমে পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করছেন।

যশোরে জন্ম নেওয়া খ্যাতিমান চিত্রনায়িকা চম্পা বলেন, ‘আমার বাড়ি যশোর। সেখানে যেতে হলে রাতে রওনা দিয়ে সকালে গিয়ে পৌছাতে হয়। আর দিনের বেলায় রাস্তায় যানজটের কারণে যাওয়ার মতো পরিস্থিতি থাকে না। তাই রাতেই বেশি যাওয়া হয়। এতো দীর্ঘ সময়ের যাত্রাপথের জন্য গ্রামে যাওয়া হয় না খুব একটা। এখন পদ্মা সেতু আমাদের কাছে আশীর্বাদ হয়ে আসছে। আর এই সেতু ঘিরে আমাদের সবার আবেগ-ভালোবাসা মিশে আসে।

আমি অধীর অপেক্ষায় আছি, কবে সেতু পাড়ি দিয়ে বাড়ি যাবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সাহস নিয়ে দেশের অর্থায়ণে সেতু তৈরি করেছে তা সত্যিই প্রশংসনীয়। তাকে ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে। আমরা জানি এই সেতুটি আমাদের জন্য কত বড় উপহার। আর প্রধানমন্ত্রী কতটা চ্যালেঞ্জ নিয়ে এই সেতুটি করেছে আমরা সবাই জানি। উনার প্রতি ভালোবাসা প্রকাশ করার মতো না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here