স্বপ্ন হলো সত্যি। খুলে গেলো নতুন দিগন্তের দুয়ার। স্বপ্ন জয় করে উদ্বোধন হলো দেশের সবচেয়ে বড় যোগাযোগ প্রকল্প পদ্মা সেতু। আজ (শনিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে নতুন দিনে পা রেখেছে বাংলাদেশ।
বাংলাদেশও যে নিজেদের অর্থায়নে পদ্মা সেতুর মতো বড় প্রকল্প করতে পারে, সেটাই দেখিয়ে দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা। এই সেতু দেশের অর্থনৈতিক, ব্যবসা-বাণিজ্য, সামাজিক, সাংস্কৃতিক, চিকিৎসা, পর্যটন ও খেলাধুলাসহ সব বিষয়ে আনবে বৈপ্লবিক পরিবর্তন। দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের ২১ জেলার মেলবন্ধ হবে পুরো দেশের সঙ্গে।
পদ্মা সেতু নিয়ে বাংলাদেশি মানুষের আবেগের অন্ত নেই। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজের তারকারাও নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সেই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি।
ছবির ক্যাপশনে লেখেন, “ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভালোবাসা।”
হ্যাশট্যাগ দিয়ে লেখেন, #স্বপ্নেরপদ্মাসেতু #শুভউদ্বোধন।
