Home বিনোদন ‘কারাগার’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে তাসনিয়া ফারিণ

‘কারাগার’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে তাসনিয়া ফারিণ

0
322

বিরামহীন সময় কাটছে অভিনেত্রী তাসনিয়া ফারিণের। গত সপ্তাহে লন্ডন থেকে বাসায় ফিরেই ব্যাগ নিয়ে ছুটেছেন শুটিংয়ে। হইচইয়ের নতুন ওয়েব সিরিজ ‘কারাগার’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। পরিচালনা করছেন ‘তাকদীর’খ্যাত সৈয়দ আহমেদ শাওকী।

কারাগারের গল্প নিয়ে শাওকী জানান, একটা কারাগার। যেখানে রয়েছে ৫০১ নম্বর রহস্যময় এক সেল। সেলটি ৫০ বছর ধরে বন্ধ। কিন্তু এই সেলে ঘুম ভাঙে একজন রিপ ভেন উইঙ্কেলের। যে দাবি করে, সে অমর। ২০০ বছর ধরে সে জেলে আছে। মূল চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী।

গত মঙ্গলবার প্রায় দুই মাস পর টিভি নাটকের শুটিংয়ে ফিরলেন তাসনিয়া ফারিণ। নাম ‘মিস্টার কুল’। এতে তাঁর বিপরীতে দেখা যাবে অপূর্বকে। পরিচালনায় মেহেদি হাসান জনি।

ফারিণ বলেন, ‘সর্বশেষ গত ২৫ এপ্রিল মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘মনে মনে’ নাটকের শুটিং করেছি। এরপর দুই মাস নাটকে শুটিং করা হয়নি।’

ফারিণ প্রায় মাসখানেক লন্ডনে ছিলেন। প্রথম সিনেমার কাজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘প্রায় ২০ দিন লন্ডনেই শুটিং করেছি। শুটিং শেষে কয়েক দিন একাই ঘুরে বেড়িয়েছি লন্ডন শহরে। দুটি থিয়েটারও দেখেছি।’

‘আরও এক পৃথিবী’ সিনেমায় ছবিতে ফারিণের সহ–অভিনেতা পশ্চিমবঙ্গের প্রখ্যাত পরিচালক ও অভিনেতা কৌশিক গাঙ্গুলী, ছোট পর্দার জনপ্রিয় মুখ অনিন্দিতা রায় চৌধুরী। তাঁদের সঙ্গে কাজ করে এককথায় মুগ্ধ, বললেন ফারিণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here