Home আলোচিত কুড়িগ্রামের ১০ হাজার মানুষকে খাদ্যসামগ্রী দিচ্ছেন ব্যবসায়ী মেহেদি হাসান

কুড়িগ্রামের ১০ হাজার মানুষকে খাদ্যসামগ্রী দিচ্ছেন ব্যবসায়ী মেহেদি হাসান

0
182

নিজস্ব প্রতিবেদক, নজর২৪: সিলেট ও সুনামগঞ্জের পর এবার কুড়িগ্রামের বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন আন্তর্জাতিক কোল এনার্জি কোম্পানি জেএইচএম ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মেহেদী হাসান বিপ্লব। ব্যক্তিগত অর্থায়নে জেলার অন্তত ১০ হাজার বানভাসি মানুষকে খাদ্য সহায়তা দেবেন তিনি।

জানা গেছে, প্রথম ধাপে ২ হাজার মানুষের জন্য শুকনো খাবার-মুড়ি, চিড়া, কেক, বিস্কুট, বিশুদ্ধ পানি, গুড়, মোমবাতি, দিয়াশলাইসহ আরও কিছু প্রয়োজনীয় জিনিস আজ শুকবার (২৪ জুন) রাজধানীর একটি গোডাউনে প্যাকেটজাত করা হচ্ছে। যা আগামী রোববার কুড়িগ্রামের বন্যার্তদের মাঝে বিতরণ করা হবে।

এর আগে গত ২১ জুন দিনভর সিলেট, সুনামগঞ্জে বন্যাদুর্গত প্রায় এক হাজার পরিবারের মাঝে খাদ্যসামগী বিতরণ করেন তরুণ ব্যবসায়ী মেহেদি হাসান বিপ্লব।

জানতে চাইলে ফটিকছড়ির কৃতিসন্তান মেহেদী হাসান বিপ্লব বলেন, আমি সবসময়ই আয়ের একটি বিরাট অংশ নিম্ন ও মধ্যবিত্ত মানুষদের মাঝে দান করে আসছি। করোনাকালেও রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে খাদ্যসামগ্রী ও অক্সিজেন সিলেন্ডার বিতরণ করেছি। সেই ধারাবাহিকতায় চেষ্টা করছি দুর্গতদের পাশে দাঁড়াতে।

সিলেট ও সুনামগঞ্জের পর এবার কুড়িগ্রামের বানভাসি ১০ হাজার মানুষকে খাদ্য সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যা প্রথম ধাপে রোববার ক্ষতিগ্রস্থ ২ হাজার জনকে দেওয়া হবে। বাকি ৮ হাজার আগামী কয়েকদিনের মধ্যেই পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

এসময় দেশের বিত্তবান মানুষদের প্রতি বানভাসি মানুষের পাশে দাঁড়াতে উদাত্ত আহ্বান জানান তরুণ এই ব্যবসায়ী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here