Home বিনোদন আমেরিকার শতাধিক হলে দেখা যাবে শাকিব-পূজাকে

আমেরিকার শতাধিক হলে দেখা যাবে শাকিব-পূজাকে

0
142

শাকিব খান ও পূজা চেরী প্রথমবার জুটি হয়েছেন ‘গলুই’ সিনেমায়। এস এ হক অলিক পরিচালিত ছবিটি গেল রোজা ঈদে মুক্তি পেয়ে বেশ দর্শক টানতে সক্ষম হয়। সেই সাফল্যের পর এবার সিনেমাটি উত্তর আমেরকার হলে মুক্তি পেতে যাচ্ছে।

উত্তর আমেরিকার ফিল্ম ডিস্ট্রিবিউশন কোম্পানি বায়োস্কোপ ফিল্মস। এর হাত ধরেই আমেরিকায় যাচ্ছে ছবিটি৷ এ বিষয়ে ২৩ জুন বায়োস্কোপের সাথে গলুই ছবির পরিচালক ও প্রযোজক চুক্তি করেছেন৷

বায়োস্কোপ ফিল্মস এর পক্ষ থেকে চুক্তি স্বাক্ষরে উপস্থিত ছিলেন সাংবাদিক নিপু বড়ুয়া, সিনেমার সহ-প্রযোজক খোরশেদ আলম খসরু ও পরিচালক এস এ হক অলিক।

খবরটি নিশ্চিত করেছেন পরিচালক এস এ হক অলিক নিজেই।

তিনি বলেন, আগামী ৮ই জুলাই থেকে আমেরিকায় ২৪টি স্টেটে, ৫৮টি সিটিতে ১০০ এর অধিক প্রেক্ষাগৃহে বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় চলবে সিনেমাটি।

পিরিওডিক্যাল রোমান্টিক গল্পের সিনেমা ‘গলুই’ ২০২০-২১ অর্থ বছরে সরকারি অনুদান পায়। সিনেমাটি মুক্তির পর গ্রাম-গঞ্জে, বিশেষ করে জামালপুরের মানুষের কাছে রীতিমতো উৎসবের অনুষঙ্গ হয়ে ধরা দিয়েছিল। পাশাপাশি ঢাকার সিনেপ্লেক্সগুলোতেও ছিল চোখে পড়ার মতো দর্শক সমাগম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here