Home দেশের খবর ঢাকা মির্জাপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আলোচনা সভা

মির্জাপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আলোচনা সভা

0
96

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে ইমামদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) সকালে টাঙ্গাইলের মির্জাপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান। এছাড়াও উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন ইমামগণ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির তার বক্তব্য বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়তে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে সন্ত্রাস ও জঙ্গিবাদরা সমাজের শত্রু ও দেশের শত্রু এদেরকে নির্মূল করতে হবে। ইমামদের কাছে অনুরোধ করে বলছি আপনারা প্রতি শুক্রবারে মসজিদে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরুদ্ধে সবাইকে সচেতন করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here