Home আলোচিত বেঁচে থাকলে ৮০ বছর বয়সেও প্রেম করব: তমা মির্জা

বেঁচে থাকলে ৮০ বছর বয়সেও প্রেম করব: তমা মির্জা

0
119

নৃত্যশিল্পী হিসেবে মিডিয়ায় কাজ শুরু করেন অল্প বয়সে। পরে মডেলিং এবং অভিনয়ে এসে সফলতা পান তমা মির্জা। পরে নাটক, সিনেমায় কাজ করে বেশ আলোচনায় চলে আসেন। কাজের সম্মাননা হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

চলচ্চিত্রের পাশাপাশি এখন কাজ করছেন ওটিটি মাধ্যমেও। তার প্রথম ওয়েব ফিল্ম ‘খাঁচার ভিতর অচিন পাখি’ মুক্তির পর নিজেকে আবিষ্কার করেছেন নতুনরূপে। এরপর থেকে ওয়েবেই ঝুঁকেছেন এ নায়িকা।

আসন্ন ঈদুল আজহায় তমার অভিনীত একটি ওয়েব ফিল্ম মুক্তি পাবে। এ নিয়ে সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তমা মির্জা।

তিনি বলেন, আমি এফডিসি’র মূল ঘরানার সিনেমা দিয়ে ঢালিউডে এসেছি। পরপর বেশ কয়েকটি সিনেমা করেছি। ‘নদীজন’ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। এখন ওটিটির জয়জয়কার তা স্বীকার করতেই হবে। আমিও ওয়েব ফিল্মে অভিনয় করছি।

‘খাঁচার ভেতর অচিন পাখি’ আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে। আবার ‘সাত নম্বর ফ্লোর’ দিয়েছে ভিন্ন মাত্রা। এর জন্য যে প্রশংসা ও সাড়া পেয়েছি তাতে আমি ভীষণ হ্যাপি।

এসময় ব্যক্তি জীবন নিয়েও কথা বলেন নায়িকা। প্রশ্ন রাখা হয়, সিনেমাপাড়ায় গুঞ্জন—নতুন করে প্রেম করছেন, সত্যি করে বলুন এক জীবনে কতবার প্রেমে পড়েছেন?

প্রশ্ন শুনেই হাসি। বলেন, এখনো প্রেমে পড়ছি। প্রেমের কোনো বয়স নেই। যদি বেঁচে থাকি ৮০ বছর বয়সেও প্রেম করব।

জানতে চাওয়া হয় সকাল শুরু হয় কিভাবে? নায়িকা বলেন, আমার বাসায় ‘হানি হানি’ (কুকুর) আছে। সে যখন তাড়া দেয় তখন আমার সকাল হয়। প্রতিদিন সকালে সে নিয়ম করেই এই কাজটি করে। বেশ ভালো লাগে। পোষা প্রাণী আমার ভীষণ প্রিয়। গ্রিন টি দিয়ে আমার সকালটা সুন্দরভাবে শুরু করি। এটা অনেক দিনের অভ্যাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here