Home আলোচিত কথা রাখলেন ডিপজল

কথা রাখলেন ডিপজল

0
86

বন্যায় সিলেট, সুনামগঞ্জসহ দেশের একাধিক অঞ্চল ভয়াবহ মানবিক বিপর্যয়ে পড়েছে। বানভাসি অন্তত ৪০-৫০ লাখ মানুষ। ইতিমধ্যে তাঁদের পাশে দাঁড়িয়েছে দেশের অনেক শোবিজ তারকা। অনেকেই আবার তাঁদের সাহায্যের জন্য গঠন করছেন তহবিল।

বন্যাকবলিতদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন খল অভিনেতা ডিপজলও। গত শনিবার (১৮ জুন) এক ভিডিও বার্তায় জানান, বানভাসীদের জন্য পর্যায়ক্রমে ১০ ট্রাক খাবার পাঠাবেন তিনি।

সেই ঘোষণার ৪ দিনের মাথায় এবার জানা গেল বন্যাদুর্গত এলাকায় খাবার ট্রাক ভর্তি করে খাবার পাঠাতে শুরু করেছেন ডিপজল। বুধবার (২২ জুন) রাতে দুই ট্রাক খাবার ও এক ট্রাক পানি সিলেটে পাঠায়। যা আজ থেকে বিতরণ শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিপজল নিজেই। রাতে তিনি বলেন, আজকে আমার পক্ষ থেকে সিলেটবাসীর জন্য কিছু উপহার পাঠালাম। ইনশাল্লাহ আগামীকাল (আজ) থেকে আমার টিম সবার ঘরে ঘরে পৌঁছে দিবে।

তিনি বলেন, আমি যাচ্ছি না। আমি শারীরিকভাবে একটু অসুস্থ, কিন্তু আমার লোকজন যাচ্ছে।

এসময় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন ডিপজল।

ডিপজল বরাবরই সাহায্য-সহযোগিতা করে থাকেন। করোনাকালে তিনি প্রায় পাঁচ কোটি টাকার সাহায্য করেছিলেন। চলচ্চিত্রশিল্পীদের পাশে দাঁড়িয়ে দফায় দফায় সহায়তা করেছিলেন। নিজের এলাকা ও সাভারে তিনি দফায় দফায় খাবার বিতরণ ও আর্থিক সহযোগিতা করেছিলেন।

চলচ্চিত্রে নিয়মিত অভিনয় এবং প্রযোজনা করছেন ডিপজল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here