রাফি আমাকে জোর করে কাস্ট করেনি: তমা মির্জা

শোবিজ অঙ্গনে তার আসা খুব ছোটবেলায়, কাজ শুরু করেছিলেন নৃত্যশিল্পী হিসেবে। পরে কিছুদিন মডেলিংও করেন তমা। এরপর পা রাখেন অভিনয় জগতে। বলছি সবার ‘খাঁচার ভিতর অচিন পাখি’খ্যাত তমা মির্জার কথা।

ছোটবেলা থেকেই তমার আগ্রহের কেন্দ্রে ছিল ছবি আঁকা। এরপর আবার কবিতা আবৃত্তির প্রতিও আগ্রহ জন্মায় তমার। তবে পড়াশোনার উদ্দেশ্যে ঢাকা এসে নৃত্যশিল্পী হিসেবেই মিডিয়ায় আত্মপ্রকাশ করেন তিনি।

আর সেই নাচ থেকেই তমার অভিনয়ের যাত্রা শুরু। ‘বলও না তুমি আমার’ চলচ্চিত্রের মাধ্যমে ২০১০ সালে তমা বাংলা চলচ্চিত্রে অভিষিক্ত হন।

এক যুগের ক্যারিয়ারে তমা মির্জা অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মশলাদার বাণিজ্যিক ছবির পাশাপাশি গ্ল্যামারহীন চরিত্রে তমার দুর্দান্ত অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক। বরাবরই ভিন্নধর্মী চরিত্রে কাজ করতে পছন্দ করেন তমা। ‘গহিনে গান’, ‘ডার্ক সাইট অব ঢাকা’ সিনেমা তারই প্রমাণ।

জনপ্রিয় এই নায়িকার এবার বি’স্ফোরক মন্তব্য। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, একটা সময় পর্যন্ত কাস্টিংয়ের ক্ষেত্রে স্বজনপ্রীতিকেই মুখ্য হিসেবে দেখতেন নির্মাতারা।

এ বিষয়ে অভিনেত্রীকে পরিচালক রায়হান রাফি এবং তার বন্ধুত্ব নিয়ে পাল্টা প্রশ্ন করা হলে তমা জানান, রাফির সঙ্গে তার কাজের সুযোগ কম হয়েছে। যদি রাফির কাছ থেকে তেমন সুযোগ পেতেন, তাহলে তার গল্পগুলো হতো ভিন্ন।

তমা আরও জানান, রাফি তাকে জোর করে কাস্ট করেননি। তিনি তার অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন বলেই রাফির পরবর্তী কাজগুলোতে কাজের সুযোগ পেয়েছেন। এদিকে চলচ্চিত্র থেকে নতুন প্ল্যাটফর্ম হিসেবে ওটিটিতে কাজের পরিবেশ এবং সুযোগ থাকায় ওটিটিকেই বরাবর এগিয়ে রাখছেন তমা মির্জা।

বড় পর্দায় আবার তমা মির্জাকে কবে দেখা যাবে, তা জানতে চাওয়া হলে তিনি জানান, বর্তমানে নিজস্ব দ্বন্দ্ব এবং নেগিটিভিটিতে চলচ্চিত্রের শিল্পীদের প্রতি দর্শকের আগ্রহ কমে যাচ্ছে। কাজের পরিবেশ এবং ভালো কাজ না পেলে বড় পর্দায় ফেরার অনীহা প্রকাশ করেন এই অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *