অপু বিশ্বাসকে ‘ম্যাডাম’ ডাকার কারণ জানালেন মালেক আফসারী

অপু বিশ্বাস; এক নামেই দেশজুড়ে পরিচিত। ভক্তদের কাছে তিনি ঢালিউড কুইন। গত দেড় দশকে তার মতো জনপ্রিয়তা দেশের কোনো নায়িকা পাননি। শতাধিক সিনেমায় কাজ করেছেন অপু। যার মধ্যে সিংহভাগই সফল।

নায়িকা হিসেবে জনপ্রিয়তার ছোঁয়া পাওয়া অপুকে ‘ম্যাডাম’ সম্বোধন করেন ঢাকাই সিনেমার ‘মাস্টার মেকার’খ্যাত নির্মাতা মালেক আফসারী। এর কারণ তিনি সুপারস্টার শাকিব খানের স্ত্রী ছিলেন।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও বার্তায় এ কথা জানালেন নির্মাতা।

মালেক আফসারী অপু বিশ্বাসের উদ্দেশে বলেন, “আপনাকে কবে থেকে ম্যাডাম বলে ডাকি জানেন? এক শীতের সময়, আউটডোর। ‘মনের জ্বালা’ ছবির শুটিং, আপনাকে আর শাকিব খানকে শুটিংস্পট থেকে দূরের বাংলোতে থাকার ব্যবস্থা করে দিলাম। তখন আমার প্রযোজক তাপসী ঠাকুর ফোন করে জানালেন, আপনাদের যেন এভাবেই রাখি। এবং আপনারা দুজন বিবাহিত বিষয়টি যেন গোপন রাখি।”

এই নির্মাতা বলেন, ‘যখন জানলাম আপনারা বিবাহিত। এর পর দিন থেকে আপনি সুপারস্টার শাকিব খানের স্ত্রী, আপনাকে তো ম্যাডাম না ডেকে পারি না। তখন থেকেই আপনাকে ম্যাডাম ডাকি। সুন্দর শুটিং হইছে। সুপারডুপার হিট হইছে। আপনি খুব প্রশংসা করছিলেন। ‘

মূলত অপু বিশ্বাসকে নিয়ে ট্রল করায় তিনি একটি টিভি শোতে মালেক আফসারীকে ইঙ্গিত করে ট্রল করেন। সেই ভিডিওর প্রেক্ষিতে মালেক আফসারী ভিডিও বার্তায় অপু বিশ্বাসের কথার জবাব দেন। শুধু তা-ই নয়, মালেক আফসারী মনে করেন মিডিয়াতে ট্রল চলমান। এসব হজম করতে হবে সকলকে।

এই নির্মাতা বলেন, ‘আমি আপনাকে ট্রল করছি, আপনাকে হজম করতে হবে। আমাকে নিয়ে ট্রল করেছেন, এটাও আমার হজম করতে হবে। মিডিয়ায় এসব ট্রল চলবে। বিনোদন জগতে এসব চলবে। সবাই বিনোদন নেবে। রিকশা-ভ্যানচালক অবসর সময়ে এসব থেকেই বিনোদন নেবে, ইউটিউব থেকে বিনোদন নেয়। ‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *