Home দেশের খবর লালমনিরহাটে হাত-পা বাঁধা অজ্ঞাত মরদেহ উদ্ধার

লালমনিরহাটে হাত-পা বাঁধা অজ্ঞাত মরদেহ উদ্ধার

0
97

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বন্যার পানিতে ভেষে আসা হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১জুন) বিকেলে ঐ উপজেলার স্বর্ণামতি নদীর ব্রীজের নীচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্বর্ণামতি ব্রীজের উপরে বিশ্রাম নেয়ার সময় এক ট্রাক চালক নদীতে একটি লাশ ভাসতে দেখতে পায়। পরে তিনি স্থানীয় লোকজনকে বিষয়টি জানালে তারা নদীতে নেমে হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত অজ্ঞাত পুরুষের লাশ দেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ থানায় নিয়ে যায়।

লাশ দেখতে নদীতে নামা স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানায়, নদীতে ভাষতে থাকা লাশটি মানুষের নাকি অন্য কোনো প্রানীর এটা নিশ্চিত হবার জন্য আমরা কয়েকজন নদীতে নামি। নদীতে নেমে কাছে গিয়ে দেখি হাত-পা বাধা অবস্থায় একজন পুরুষের অর্ধগলিত লাশ। লাশের শরীরে পচনও ধরেছে। সম্ভবত ৩/৪ দিন আগে তার মৃত্যু হতে পারে। বয়স আনুমানিক ৪০/৪৫ বছর হবে।

আদিতমারী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে থনা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪০/৪৫ বছর বয়সী পুরুষের অর্ধগলিত একটি লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের শরীরে পচন ধরায় মুখটাও ঠিকমতো চেনা যাচ্ছে না। ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর পক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here