Home দেশের খবর ঢাকা বাসাইলে ২ লাখ টাকার চায়না জাল ধ্বংস ও জরিমানা

বাসাইলে ২ লাখ টাকার চায়না জাল ধ্বংস ও জরিমানা

0
96

মাসুদ রানা, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস।

মঙ্গলবার (২১ জুন) ফুলকী ইউনিয়নের ময়থা ও গজারিয়া বিলে অবৈধ চায়না জালবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

বাসাইল উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে জানান, নিষিদ্ধ চায়না জালের যত্রতত্র ব্যবহার রুখতে অভিযান চালিয়ে ৪০ টি জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার মূল্য প্রায় দুই লাখ টাকা। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা মোবাইল কোর্টের মাধ্যমে একজনকে ১ হাজার টাকা জরিমানা করেন।

মৎস্য কর্মকর্তা আরও জানান, চায়না জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ছোট মাছ, মা মাছ রক্ষার্থে এবং মাছের উৎপাদন বৃদ্ধির স্বার্থে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here