টাঙ্গাইলে সৃষ্টি স্কুলের আবাসিক থেকে ৫ম শ্রেণীর ছাত্রের লাশ উদ্ধার

মো. নুর আলম, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলে স্বনামধন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি স্কুলের আবাসিকে পঞ্চম শ্রেণীর ছাত্র শিহাব (১২) এর লাশ উদ্ধার করেছে করেছে পুলিশ। শিশুটিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।

নিহত শিহাব টাঙ্গাইলের সখিপুর উপজেলার বেরবাড়ি এলাকার সিঙ্গাপুর প্রবাসী ইলিয়াস হোসেনের ছেলে। শিহাবের ফুপাতো ভাই আল আমিন সিকদার জানান, গত জানুয়ারিতে শিহাবকে সৃষ্টি স্কুলের আবাসিকে ভর্তি করা হয়। নিয়মিত ভালোভাবেই পড়াশোনা করছিল শিহাব।

হঠাৎ আজ বিকেলে সৃষ্টি স্কুল থেকে ফোন দিয়ে বলা হয় শিহাব অসুস্থ আপনারা তাড়াতাড়ি আসেন, পরবর্তীতে ওই নাম্বারে ফোন দিয়ে শিহাবের অসুস্থতার ব্যাপারে জিজ্ঞেস করলে স্কুল কর্তৃপক্ষ থেকে বলা হয় সিএনজি দুর্ঘটনায় আহত হয়েছে। তাড়াহুড়ো করে সৃষ্টি স্কুল ভবনের কাছে গেলে সেখানে ঢুকতে না দিয়ে তারা বলে হাসপাতালে যাওয়ার জন্য।

হাসপাতালে আসার পর শুনতে পাই শিহাব মারা গেছে, স্কুলের শিক্ষকরা দাবি করেছেন স্কুলের আবাসিকের বাথরুমে আত্মহত্যা করেছে শিহাব।

স্কুল এর ভাইস প্রিন্সিপাল আনোয়ার হোসেন বলেন, শুনেছি শিহাব ঝরনার সাথে গামছা পেছিয়ে আত্মহত্যা করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল টাঙ্গাইল সরোয়ার হোসেন বলেন, তদন্ত করছি সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই বুঝতে পারবো হত্যা নাকি আত্মহত্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *