ট্রাকভর্তি খাদ্যসামগ্রী নিয়ে সিলেট যাচ্ছেন তৌহিদ আফ্রিদি

ভয়াবহ বন্যার পানি বাড়তে থাকায় সিলেট ও সুনামগঞ্জের মানুষের জীবন বিপন্ন ও তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেকে না খেয়ে দিন পার করছেন।

দেশের বন্যাকবলিত এসব মানুষদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন শোবিজ তারকাসহ অনেকেই। এবার বানভাসি মানুষের জন্য ট্রাকভর্তি খাবার নিয়ে সিলেট যাচ্ছেন জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি।

তিনি জানান, সকাল থেকে অনেকেই আমাদের এখানে ত্রাণ দিয়ে গেছেন। আমি আগেই জানিয়েছিলাম, কোনো টাকা নেব না। এ জন্য অনেকেই শুকনো খাবার পৌঁছে দিয়েছেন। আপনারা সবাই এভাবে সিলেটবাসীর পাশে দাঁড়াচ্ছেন, এ জন্য আপনাদের ধন্যবাদ।

আফ্রিদি আরও জানান, তার সংগ্রহ করা কিছু খাবার আর্মিদের কাছে হস্তান্তর করা হবে। বাকিগুলো তার টিমের সদস্যরা বিতরণ করবেন।

আফ্রিদি জানান, বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্থদের সাধ্যমতো ঘর নির্মাণ করে দিবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *