Home বিনোদন মন খারাপ নায়িকা ববির, ভিডিও বার্তায় জানালেন কারণ

মন খারাপ নায়িকা ববির, ভিডিও বার্তায় জানালেন কারণ

0
106

সিলেট ও সুনামগঞ্জের বন্যা পুরো দেশের মানুষকে নাড়া দিয়েছে। সেখানকার লাখ লাখ মানুষের অসহায় অবস্থা দেখে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়েছেন। ইতিমধ্যে শোবিজের বেশ কয়েকজন তারকাও সহযোগিতা করেছেন।

বানভাসি এইসব মানুষের পাশে থাকবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববিও। সম্প্রতি নির্মাণাধীন সিনেমা ‘ময়ূরাক্ষী’ টিমও থাকছে তার সঙ্গে।

এ প্রসঙ্গে তিনি একটি ভিডিওবার্তা দিয়েছেন ববি। যেটি সামাজিকমাধ্যমে আপলোড করেছেন চলচ্চিত্রটির নির্মাতা রাশিদ পলাশ।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি অভিনেত্রী ববি। আশা করছি সবাই ভালো আছেন। আমি আসলে একটা মন খারাপের কথা বলতে এসেছি। আমার খুব খারাপ লাগছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই এসেছি। খুব বেশি খারাপ লাগছে বানভাসিদের জন্য। তাই আমি এবং আমার ময়ূরাক্ষী সিনেমার টিমের পক্ষ থেকে অনেক দোয়া ও ভালোবাসা। সেই সঙ্গে যতটুকু সম্ভব আমাদের তাই নিয়ে সাপোর্ট করছি। আর দেশবাসীর কাছে অনুরোধ থাকবে যার যা আছে তাই নিয়ে বন্যার্ত সিলেবাসীর পাশে থাকবেন।’

ববি অভিনীত ‘ময়ূরাক্ষী’র শুটিং ইতোমধ্যে শেষ হয়ে। এ প্রসঙ্গে পরিচালক বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টে মুক্তি দিতে চাই।

আজ ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রযোজনায় ও গোলাম রাব্বানী সংলাপ-চিত্রনাট্যে ‘ময়ূরাক্ষী’তে নাম ভূমিকায় অভিনয় করেছেন ববি হক। সিনেমায় তার বিপরীতে আছেন সুদীপ বিশ্বাস দীপ। আরও আছেন শিরিন শিলা, গোলাম রাব্বানীসহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here