উত্তরে বন্যা মোকাবেলায় প্রস্তুত পানি উন্নয়ন বোর্ড

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর: উত্তরাঞ্চলের ছোট-বড় বন্যা মোকাবেলায় প্রস্তুত আছে পানি উন্নয়ন বোর্ড। মানুষের সহায় সম্বল বাঁচাতে তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা ও যমুনা নদীর ঝুকিপূর্ণ বাঁধগুলো মেরামত করা হচ্ছে।

শনিবার (১৮ জুন) বিকালে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক জ্যোতি প্রসাদ ঘোষ তিস্তা নদীর ডান তীর বাঁধ পরিদর্শন শেষে গঙাচড়ার মহিপুর সেতু এলাকায় গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

এর আগে তিনি ডালিয়া তিস্তা ব্যারেজসহ নীলফামারী ও রংপুরের তিস্তা নদীর বাঁধের দুর্বল ১৭টি এলাকা পরিদর্শন করেন।

তিনি বলেন, তিস্তার ১১৭ কিলোমিটার ডান তীর বাঁধ সমিক্ষা করা হয়েছে। তিন বছর মেয়াদী বাঁধ রক্ষণাবেক্ষন প্রকল্প বাস্তবায়ন হলে নদী তীরবর্তী মানুষকে আর ভাঙন নিয়ে দু:চিন্তা করতে হবেনা। চলতি বর্ষায় যে কোনো ভাঙন মোকাবেলায় আগে থেকেই প্রস্তুতি রেখেছে পানি উন্নয়ন বোর্ড। তাই দুর্বল বাঁধগুলোকে চিহিৃত করে জরুরি ভিত্তিতে কাজ করা হচ্ছে। এই কাজে সাধারন মানুষকেও সহযোগিতা করার আহবান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ণ বোর্ডের সার্কেল-১-এর তত্বাবধায়ক প্রকৌশলী খুশি মোহন সরকার, রংপুরের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিবসহ পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *