Home দেশের খবর কালীগঞ্জে জমি দখল, গুমখুন ও প্রাননাশের আশংকায় সংবাদ সম্মেলন

কালীগঞ্জে জমি দখল, গুমখুন ও প্রাননাশের আশংকায় সংবাদ সম্মেলন

0
127

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চর শৈলমারী এলাকায় জমি দখল, গুমখুন ও প্রাননাশের আশংকায় সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী হাসানুর রহমান।

শনিবার (১৮ জুন) দুপুরে উত্তর শৈলমারীর নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এ আশকা প্রকাশ করলেন ভুক্তভোগী।

লিখিত বক্তব্য সুত্রে জানা যায়, প্রতিবেশী সুমন, বাবু, শহিদুলের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে। এ নিয়ে লালমনিরহাট আদালতে মামলাও চলমান আছে। কিন্তু প্রতিবেশি সুমনগংরা মামলা চলমান থাকাবস্তায় হাসানুরের বাড়ীতে হামলা করে, তার বাড়িঘর ভাংচুর করে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা লুটসহ তার মেয়ে হাসিনা খাতুন ও স্ত্রী শ্যামলী বেগমের শ্লীলতাহানি করেন।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন এর আগে কালীগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক তুহিন মিয়া মামলাটির অনেক কিছুই গোপন রেখে বিবাদী পক্ষের কাছে অনৈতিক সুবিধা নিয়ে মিথ্যা ও মনগড়া তদন্ত আদালতে প্রেরন করেন।

আসামী পক্ষের হুমকী ধামকি ও প্রাননাশের আশংকায় ও ন্যায় বিচাররের আশায় দেশের প্রধানমন্ত্রী সহ সকলের দৃষ্টি আকর্ষন করেন ভুক্তভুগি হাসানুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here