Home বিনোদন বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান হিরো আলমের

বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান হিরো আলমের

0
179

ভয়াবহ বন্যার কবলে পড়েছে সিলেট ও সুনামগঞ্জবাসী। বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজার হাজার মানুষ। পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে সৃষ্ট এ বন্যায় সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় ৫০ লাখেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে আছেন।

এই সংকট সময়ে প্রশাসনের পাশাপাশি দেশের সকল মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।

শনিবার (১৮ জুন) বিকালে ফেসবুকে এক স্ট্যাটাসে হিরো আলম লেখেন, স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত গোটা সিলেট। বানভাসি মানুষের হাহাকার। খাবার, বিশুদ্ধ পানি, ঔষধের অভাব। কঠিন এই পরিস্থিতিতে আপনি পাশে দাড়ান ভাই। আপনার সামর্থ্য অনুযায়ী সিলেটের মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

আরেক স্ট্যাটাসে বন্যার একটি ভিডিও শেয়ার করে আলম লেখেন, আল্লাহ ৩৬০ আউলিয়ার পূন্যভূমি সিলেটকে তুমি হেফাজত করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here