কষ্ট আমি নিলাম, সুখ তোমাকে দিলাম: মৌসুমী

জায়েদ খান বেশ কিছুদিন ধরে মৌসুমীকে ‘ডিস্টার্ব’ করছেন, এ কারণে তাঁর চিত্রনায়ক স্বামী একটি বিয়ের অনুষ্ঠানে থাপ্পড় মারেন জায়েদকে। এর জেরে ওমর সানীকে পি’স্তল দেখিয়ে মারার হু’মকি দেন জায়েদ খান।

এমন খবর প্রকাশের এক দিন পর মৌসুমীর অডিও বার্তা—‘জায়েদ খুব ভালো ছেলে এবং তিনি কখনো তাঁকে বিরক্ত করেননি’ প্রকাশিত হতেই ঘটনা ভিন্ন দিকে মোড় নেয়।

ঢালিউডে গেল কয়েক দিন এসব ছিল আলোচনার বিষয়। অনেকে আবার এমনও বলেছেন, ভেঙে যেতে পারে মৌসুমী ও ওমর সানীর ২৭ বছরের সংসার।

এদিকে সানী-মৌসুমী দম্পতির জটিলতার বিষয়টি তাদের ছেলে ফারদিনও জানেন। এর আগে এই প্রসঙ্গে তিনি বলেছেন, বাবার ওপর রাগ করেছেন মা। এ অবস্থা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে বলে আশা করছেন ফারদিন।

এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (১৬ জুন) রাতে ওমর সানী তার ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায়, এক টেবিলে বসে খাচ্ছেন সানী, মৌসুমী, তাদের ছেলে ফারদিন, মেয়ে ফাইজা, ফারদিনের স্ত্রীসহ আরও কয়েকজন।

সেই ছবির ক্যাপশনে সানী লিখেন, ‘সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য।’

ছবি আর এমন ক্যাপশনে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা অনুমান করেন সানী-মৌসুমীর সম্পর্কের দূরত্ব ঘুচেছে, শুভেচ্ছা-শুভ কামনা জানান তারা।

তবে এই দূরত্ব ঘুচাতে মনে হয় মানসিকভাবে এখনও বেশ বেগ পেতে হচ্ছে মৌসুমীর। এমনটাই অনুমান করা যায় অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে।

শুক্রবার (১৭ জুন) রাতে ইনস্টাগ্রামে এলো চুলের একটি ছবি পোস্ট করেন মৌসুমী। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘বৃষ্টিতে ভিজে গেলাম, বৃষ্টিও বলে লিলি ফ্লাওয়ারস তোমার জন্য। ভিজে ভিজে কিছু কথা মনে হলো, কোনো একসময় বলব যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ। খুব ট্রাই (চেষ্টা) করছি শক্ত থাকতে, অভিমানী মন বড় দুর্বল। নিজের দুর্বলতা অন্য কারো ওপর চাপিয়ে কেউ ভালো থাকতে পারে না। কষ্ট আমি নিলাম সুখ তোমাকে দিলাম।’

এদিকে এর আগে বৃহস্পতিবার রাতে ওমর সানীর দেয়া পোস্টের আগে ফেসবুকে মৌসুমী নিজের তিনটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘কঠিন বাস্তবতা অতিক্রম মানে হচ্ছে স্বপ্নকে ছুয়ে দেওয়া।’

উল্লেখ্য, অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের ছেলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানিকে পি’স্তল বের করে গু’লি করার হু’মকি দেওয়ার অভিযোগ ওঠে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে।

এরপর চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে নায়িকা মৌসুমীকে হয় রানি, বিরক্ত করার পাশাপাশি সুখের সংসার ভাঙার কৌশলের অভিযোগ নিয়ে এসে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি বরাবর শিল্পী সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে ওমর সানির অভিযোগ জানান। তবে সেই অভিযোগ অডিও বার্তায় উড়িয়ে দেন মৌসুমী।

১০ জুন রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে উপস্থিত থাকা কয়েক জনের দাবির পরিপ্রেক্ষিতে গণমাধ্যমের খবর, কয়েক দিন আগে মৌসুমীর সঙ্গে জায়েদ খান খারাপ আচরণ করেছেন। সে কারণে অনুষ্ঠানে ঢুকেই ওমর সানি সরাসরি জায়েদ খানকে চড় মারেন। তারপর জায়েদ এমন কাণ্ড ঘটিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *