মৌসুমীকে কেন্দ্র করে দ্বন্দ্বে জড়ান জায়েদ খান, ওমর সানী। এ নিয়ে মৌসুমী-ওমর সানীর দাম্পত্য জীবনে টানাপড়েন চূড়ান্ত আকার ধারণ করে। পরবর্তীতে তা নিয়ে জলঘোলা কম হয়নি। বিষয়টি ‘টক অব দ্য কান্টি’-তে পরিণত হয়। সব কাদা ছোড়াছুড়ির অবসান ঘটিয়ে গতকাল রাতে এক টেবিলে খেতে বসেন সানী-মৌসুমী। তার একটি স্থিরচিত্র প্রকাশ্যে এসেছে।
মৌসুমী-সানীর পরিবারে এখন আনন্দের হাওয়া বইছে। সেই আনন্দঘন মুহূর্তের একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে।
তাতে দেখা যায়, এক টেবিলে খেতে বসেছেন মৌসুমীসহ অন্যরা। টেবিলের পাশে দাঁড়িয়ে ওমর সানী। তাদের পুত্রবধূ খাবার পরিবেশন করছেন। আর সেখানে দাঁড়িয়ে পুত্র ফারদিন একটি গানের মুখ শোনাচ্ছেন। তা শুনে হাসিতে ফেটে পড়েন মৌসুমী।
সানী-মৌসুমীর এমন আনন্দের মুহূর্ত দেখে প্রশংসা করছেন নেটিজেনরা। সৃষ্টিকর্তার কাছে কেউ কেউ শুকরিয়াও আদায় করছেন।
এদিকে শুক্রবার (১৭ জুন) বিকালে এ প্রসঙ্গে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ওমর সানী। ফোনের ও পাশে ওমর সানীর কণ্ঠে তখন স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা মাখানো অভিব্যক্তি। বললেন, ‘আল্লাহর রহমতে আমরা ভালো আছি। সবার দোয়া আর ভালোবাসা আমার পরিবারের সাথে আছে। আমরা সুখী পরিবার ছিলাম, আছি এবং থাকব।’
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ওমর সানী ও মৌসুমীর মাঝে যে বেশ ফারাক তৈরি হয়েছে তা সামন আসে খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের এক আয়োজনে। সে আয়োজনে মৌসুমীকে ডিস্টার্ব করায় জায়েদ খানকে চড় দিয়ে বসেন সানী। এ ঘটনায় জায়েদের বিরুদ্ধে পি’স্তল বের করে গু’লি করার হু’মকির অভিযোগ উঠে। বিষয়টি নিয়ে শিল্পী সমিতিতেও অভিযোগ করেন ওমর সানী। সেখানে জানান, জায়েদ তার সুখের সংসার ভাঙার চেষ্টা করছে।
পরে এসব অভিযোগ অস্বীকার করে এক অডিও বার্তা দেন মৌসুমী। সেখানে জায়েদ খানের পক্ষ নেন এ অভিনেত্রী। তিনি বলেন, ‘জায়েদ আমার ছোট ভাইয়ের মতো। সে আমার সম্মান করে। কখনও অসম্মান করেনি।’
যদিও পরে এই অডিও বার্তা নিয়ে সানী মৌসুমীর ছেলে ফারদীনের কাছে মৌসুমী বলেন, ‘রাগের মাথায় এসব বলেছেন তিনি।’ এ নিয়ে গেল কয়েকদিন ধরে বেশ উত্তাল সিনেমাপাড়া।
তাই গুঞ্জন শুরু হয় ভেঙে যাচ্ছে সানী-মৌসুমীর ২৭ বছরের সংসার। কিন্তু সেটা আপাতত গুঞ্জন হয়েই রইল। ওমর সানী সেই ২৭ বছর আগের প্রেমিকের মতো আজও মৌসুমীকে ভালোবাসেন, সম্মান করেন।
ওমর সানীর দাবি, তার নিখাদ ভালোবাসার জোরেই কালো জাদুর প্রভাব থেকে বের হতে পেরেছে মৌসুমী। আল্লাহর অশেষ কৃপায় সুখের সংসার অটুট আছে।
