Home দেশের খবর নান্দাইলে বজ্রপাতে একই পরিবারের ৩ ছাত্রের মৃত্যু

নান্দাইলে বজ্রপাতে একই পরিবারের ৩ ছাত্রের মৃত্যু

0
106

শামছুজ্জামান বাবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একই পরিবারের তিন ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার গাংগাইল ইউনিয়নের পঙ্করহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের শহীদুল্লাহর ছেলে হাফেজ আবু সাঈদ (১২), হাদিছ মিয়ার ছেলে হাফেজ মোঃ স্বাধীন মিয়া (১১) ও বিল্লাল হোসেনের ছেলে শাওন মিয়া (১৩)। নিহত- আবু সাঈদ ও স্বাধীন বারুইগ্রাম মাদ্রাসা ছাত্র এবং শাওন মিয়া নান্দাইল রোড স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র।

স্থানীয়রা জানান, দুপুরে বৃষ্টির সময় স্থানীয় একটি বিলে মাছ ধরতে গিয়েছিল তিন শিশু। সে সময় হঠাৎ বজ্রপাত ঘটলে তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দুইজনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজনকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here