মিস ইউনিওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতায় ৫ম বাংলাদেশের লিওরনা চৌধুরী

মালয়শিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এশিয়ার ভারত ও পাকিস্তানিসহ বিশ্বের ৪৩ দেশের সুন্দরীদের সাথে ইউনিওয়ার্ল্ড প্রতিযোগিতায় আন্তর্জাতিক মিস ইউনিওয়ার্ল্ড ৫ম স্থান অধিকার করে দেশের জন্য গৌরব বয়ে নিয়ে এসেছেন লিওরনা চৌধুরী।

গতকাল ফাইভ স্টার হোটেল ডব্লিউ এর বলরোমে মিস ইউনিওয়ার্ল্ড অনুষ্ঠিত হয়। এর আয়োজন করেন মালয়শিয়ার মিস ইউনিওয়ার্ল্ড এর স্থানীয় আয়োজক দাতু রিস তিয়ারা।

লিওরনা চৌধুরী প্রথমে ৪১ নাম্বার সিরিয়াল থেকে লড়াই করে ২৮ এ আসীন হন। এরপর বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে ২৮ থেকে ১৫ তে আসেন। গ্র্যান্ড ফাইনালে তিনি সকল ক্রাইটেরিয়া পরিপূর্ন করে টপ ১২ তে অবস্থান করে অবশেষে ৫ম স্থান অর্জন করেন।

৫ম স্থান হিসেবে ডায়মন্ড, গোল্ড কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োজিত হন এবং চিয়ারফুল পারফরমেন্সের জন্য খ্যাতি হিসেবে চিয়ারফুল সার্টিফিকেট পান। এই ৪৩টি দেশের প্রতিযোগীদের মধ্যে ভারত ও পাকিস্তানের সুন্দরীরা অংশগ্রহণ করলেও তাদেরকে পিছনে ফেলে ৫ম স্থান দখল করেন লিওরনা চৌধুরী।

চট্টগ্রামের মেয়ে লিওরণা চৌধূরী। তিনি লিও নামেই বেশি পরিচিত। বাবার সরকারি চাকুরীর কারণে বাংলাদেশের বিভিন্ন জেলায় বলদির জন্য তার বেড়ে ওঠা চট্টগ্রামের বাহিরে।

বাবা এবং মায়ের ইচ্ছে ইঞ্জিনিয়ার হওয়া কিন্তু তার মন প্রাণ তার স্বপ্নের জায়গা হলো মডেলিং, গান, নাচ আবৃত্তি। আর তাই তিনি মালয়শিয়ায় ইঞ্জিনিয়ারিং বিষয়ে অধ্যয়নরত অবস্থায় তার কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জনিয়ারিং ও ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে বিগত দশ বছর যাবত মালয়শিয়াতে স্বনামধন্য ইউনিভার্সিটি থেকে মেধা তালিকায় ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর, মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।

বর্তমানে একই ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি রিসার্চ করছেন। তিনি মালয়শিয়ায় ইঞ্জিনিয়ারিং পড়াশুনার পাশাপাশি দীর্ঘ দশ বছর ধরে ফ্যাশন প্যারেডে ক্যাটওয়াক করছেন। মাল্টি কালচারাল দেশ হিসেবে মালয়শিয়ায় জাতীয় পোশাক কাবায়া, শাড়ী আয়কন ইত্যাদি টাইটেল পেয়েছেন এবং স্থানীয় কোম্পানিতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োজিত আছেন।

তিনি ২৮ হাজার বাংলাদেশি স্টুডেন্টস এবং ১৩০ জন বাংলাদেশি প্রফেসরদের নিয়ে গঠিত বাংলাদেশ এডুকেশন এন্ড রিসার্চ ফোরাম মালয়শিয়া (বারফোর্ম) এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একাধারে উপস্থাপিকা, গল্প, কবিতা, গান এবং মটিভেশনাল উক্তিসহ আন্তর্জাতিক জার্নালে লিখেন। আবৃত্তি গান, নাচ, মডেলিং তার প্যাশন।

ভালোবাসেন বিভিন্ন দেশ ভ্রমণ করে ভিন্ন, ভিন্ন দেশের কালচার জানতে। এছাড়া তিনি ফটোগ্রাফিতে এবং নিজে দেশীয় এবং বিদেশী রান্না করাতেও অনেক প্যাশনেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *