কালিয়াকৈরে মৌচাক ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদে বিজয়ী যারা

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ৪ নং মৌচাক ইউনিয়ন পরিষদের নির্বাচন ২০২২ ভোট গ্রহণ সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে।

ইউপি নির্বাচনে তিনজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের সমর্থিত নৌকার প্রতীকের প্রার্থী মো. লোকমান হোসেন বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্দ্র প্রার্থী আনারস প্রতীকের প্রার্থী বিএনপি নেতা হারুন অর রশিদ।

৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য (মেম্বার) পদে বেসরকারিভাবে বিজয়ীরা হলেন যারা ১নং ওয়ার্ডে- খোরশেদ আলম (মোড়গ), ২নং ওয়ার্ডে- আলামিন হোসেন (আপেল), ৩নং ওয়ার্ডে- আরিফুল ইসলাম আরিফ (ফুটবল), ৪নং ওয়ার্ডে- মোস্তফা দেওয়ান পাপ্পু (তালা), ৫নং ওয়ার্ডে- দোলোয়ার হোসেন (ফুলবল), ৬নং ওয়ার্ডের- ফখরুল ইসলাম মজুমদার (তালা), ৭নং ওয়ার্ডে- আবুল হাশেম (মোড়গ), ৮নং ওয়ার্ডে- মোশারফ হোসেন (আপেল) ও ৯ নং ওয়ার্ডের জহিরুল ইসলাম জুয়েল (তালা)।

সংরক্ষিত মহিলা সদস্য পদে বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন যারা ১,২,৩ নং ওয়ার্ডে- ফিরোজা বেগম (সূর্যমুখি), ৪,৫,৬ নং ওয়ার্ডে- লাইলী বেগম (হেলিকাপ্টার) ৭,৮,৯ নং ওয়ার্ডে- আসমা আক্তার (হেলিকাপ্টার)।

এদিকে নির্বাচন সার্বিকভাবে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বিকেলে সিনাবহ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই সাধারণ সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ দুই প্রার্থীর সমর্থকদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করেন। এসময় পুলিশের লাঠিচার্জে দুই গ্রুপের সমর্থক ও সাধারণ ভোটারসহ কমপক্ষে ১০জন আহত হয়েছে। আহতরা স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কালিয়াকৈর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটানিং কর্তকর্তা এ এম শামসুজ্জামান বলেন, মৌচাক ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপুর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। কোথাও কোন অনিয়ম বা বিশৃংখলার ঘটনা ঘটেনি। তবে বিকেলের দিকে সিনাবহ কেন্দ্রে প্রার্থীদের সমর্থকদের মধ্যে একটু ধাক্কা ধাক্কির হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *