জায়েদ খানকে যে কারণে ‘অলরাউন্ডার’ বলেছিলেন মৌসুমী

চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে সুখের সংসারে ভাঙনের অভিযোগ তুলেছেন চিত্রনায়ক ওমর সানী। চলচ্চিত্রের আরেক নায়ক জায়েদ খানের বিরুদ্ধে আনা এমন চাঞ্চল্যকর অভিযোগ সানী জমাও দিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে। চেয়েছেন বিচার।

তবে যাকে নিয়ে এত কথা, সেই মৌসুমীই ঘুরে গেছেন ১৮০ ডিগ্রি। স্বামী ওমর সানী নয়, বরং জায়েদ খানেরই পক্ষ নিয়েছেন তিনি। এমনকি জায়েদকে ‘ভালো ছেলে’ আখ্যাও দিয়েছেন নায়িকা।

এসব নিয়ে যখন মিশ্র প্রতিক্রিয়া চলছে সিনে পাড়ায়। তখন মৌসুমীর পুরনো একটি বক্তব্য আলোচনায় এসেছে। যেখানে বলা হচ্ছে, এক টিভি সাক্ষাৎকারে জায়েদ খানকে ‘অলরাউন্ডার‘ বলেছিলেন মৌসুমী।

মূলত, সংবাদভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল 24’ প্রতি ঈদে দর্শকদের জন্য ব্যতিক্রমী অনুষ্ঠানের পসরা সাজায়। সেই ধারাবাহিকতায় এবার ঈদুল ফিতরেও নানান অনুষ্ঠানের আয়োজন করে।

ঈদের তৃতীয় দিন শাহরিন জেবিনের সঞ্চালনায় ঈদ স্পেশাল এন্টারটেইনমেন্ট অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেতা ডিপজল, অভিনেত্রী মৌসুমী ও অভিনেতা জায়েদ খান। সেখানেই আলোচনার এক পর্যায়ে জায়েদ খানকে অলরাউন্ডার বলেছিলেন মৌসুমী। আর তাতে সম্মতি জানান চলচ্চিত্রের মুভি লর্ড ডিপজল।

অনুষ্ঠানের শুরুতে ডিপজল ও মৌসুমীর কাছে জানতে চাওয়া হয়— জায়েদ খানের নামের আগে কি বলা যেতে পারে। উত্তরে মৌসুমী বলেন, ‘হঠাৎ করে বলা মুশকিল। তবে আমি এটুকু বলব যে, ওকে (জায়েদ খান) অলরাউন্ডার বললে খারাপ বলা হবে না। আর তাতে সম্মতি জানিয়ে ডিপজল বলেন, ‘অলরাউন্ডার। ঠিক আছে।’

প্রসঙ্গত, ওমর সানী থাপ্পড়-পিস্তলকাণ্ডের অভিযোগ তোলার পর থেকেই তা অস্বীকার করে আসছেন চিত্রনায়ক জায়েদ খান। এমনকি মৌসুমীকে বিরক্ত ও হয়রানির বিষয়টিও অস্বীকার করেছেন ‘অন্তর্জালা‘ খ্যাত নায়ক জায়েদ। আর মৌসুমীও গণমাধ্যমকে জানিয়েছেন, জায়েদ খান অসম্মান করেনি, মিথ্যাচার করছে ওমর সানী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *