২০২১ সালে ছুটি ২২ দিন, ৭ দিনই শুক্র–শনি

নজর২৪, ঢাকা- ২০২১ সালের ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। চলতি বছরের মতো আগামী বছরও সাধারণ ও নির্বাহী আদেশে ছুটি মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে সাতদিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার।

 

সোমবার (২ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে ‘২০২১ খ্রিস্টাব্দের ছুটির তালিকা’ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ছুটির তালিকা অনুমোদনের কথা জানান।

 

মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০২১ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। এর মধ্যে সাধারণ ছুটি ১৪ দিন। আর সরকারের নির্বাহী আদেশে ছুটি থাকবে ৮ দিন। সব মিলিয়ে মোট ২২ দিন।

 

তিনি আরও জানান, সাধারণ ছুটির মধ্যে ছয় দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে। আর নির্বাহী ছুটির আট দিনের মধ্যে একদিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন। সব মিলিয়ে মোট ২২ দিন ছুটির মধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে।

 

এর বাইরে মুসলমানদের বিভিন্ন উৎসবের জন্য ঐচ্ছিক পাঁচ দিন, হিন্দু ধর্মাবলম্বীদের আট দিন, খ্রিস্টানদের জন্য আট দিন এবং বৌদ্ধদের জন্য পাঁচ দিন ছুটি থাকবে। এছাড়া পার্বত্য এলাকার ক্ষুদ নৃগোষ্ঠীর বিভিন্ন ধর্মাবলম্বীদের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *