তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ‘মুক্ত আকাশে মানবতার ঘুড়ি, স্বেচ্ছায় মোরা রক্তদান করি’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে টাঙ্গাইলের ভূঞাপুরে স্বেচ্ছাসেবী প্লাটফর্ম ‘ঘুড়ি ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) সকালে র্যালিটি ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে থানা মোড়ে বেশ কিছুক্ষণ রক্তদানে সচেতনতামূলক স্লোগান দিতে দিতে র্যালিটি এগিয়ে যায় ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে।
পরবর্তীতে ভূঞাপুর বাসস্ট্যান্ড এবং গোবিন্দাসী রোড হয়ে ফসলান্দি মোড় অতিক্রম করে ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠে এসে র্যালি শেষ হয়। তারপর সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য র্যালিটি পরিচালনায় বিশেষ ভূমিকা রাখেন ঘুড়ি ফাউন্ডেশনের প্রস্তাবিত সাধারণ সম্পাদক সামিউল সাদিদ।
র্যালিতে আরও উপস্থিত ছিলেন ঘুড়ি ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের অন্যতম সদস্য কাওসার আল মামুন, খালিদ, এমিয়া, মীম, হাবিবসহ আরও অনেকেই। এছাড়া রাত জেগে হ্যান্ড ফেস্টুন বানিয়েছে নিয়মিত রক্তদাতা ইসলাম এবং আসমাউল।
অনুষ্ঠানটির পরিকল্পনা এবং বাস্তবায়নে সার্বিকভাবে সহযোগিতা করেন উক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কলেজ পড়ুয়া শিক্ষার্থী মাহজাবিন তাসনিম মুনিয়া।
