ওমর সানী ও মৌসুমীর দাম্পত্য কলহ প্রকাশ্য এসেছে। সিনেমাপাড়ার গুঞ্জন দুজনের বিচ্ছেদ এখন সময়ের ব্যাপার। তারকা দম্পতির মনোমালিন্যর ঘটনা ওমর সানী সামনে আনেন। বিষয়টি নিয়ে বেশ বিরক্তি প্রকাশ করে এক অডিও বার্তা দেন মৌসুমী।
সোমবার দেয়া ওই অডিও বার্তায় কেয়ামত থেকে কেয়ামত খ্যাত নায়িকা বলেন, আমাকে এই ছোট করার মধ্যে আমরা যাকে অনেক শ্রদ্ধা করে আসছি আমাদের ওমর সানী ভাই। তিনি এখন কেন এত আনন্দ পাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি না। আমার সঙ্গে কোনো সমস্যা থাকলে সেটা আমার সঙ্গেই সলভ করবে।
একই সঙ্গে ওমর সানী ও মৌসুমীর সংসার ভাঙার চেষ্টা করেছেন জায়েদ খান। এই অভিযোগটিও অস্বীকার করেছেন মৌসুমী।
এদিকে স্বামীকে ‘ভাই’ সম্বোধন প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে হৈচৈ পড়েছে। সানী ও মৌসুমীর সম্পর্কের দূরত্ব নিয়েও প্রশ্ন উঠেছে।
এ ব্যাপারে ওমর সানী জানান, মৌসুমী তার স্বামীকে কেন ভাই ডাকছে, সে ভালো বলতে পারবে; আমি জানি না। আমি তাকে অসম্মান করে কিছু বলতে চাই না। তার প্রতি সম্মান রেখেই কথা বলতে চাই।
জায়েদ খান ইস্যুতে মৌসুমীর অডিও বার্তা প্রসঙ্গে ওমর সানির ভাষ্য, ‘আমি অডিও বার্তা শুনেছি, সে কেন বা কী কারণে তার স্বামীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সে-ই ভালো বলতে পারবে। সে আমার সন্তানের মা, তার প্রতি আমার সম্মান আছে। কিন্তু আমার কাছে সব তথ্য-প্রমাণ আছে, আমার ছেলে তা দেখাবে আপনাদের।’
মৌসুমীর সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে কি না, এমন প্রশ্নে ওমর সানি জানিয়েছেন, ‘হ্যাঁ, মনোমালিন্য চলছে। এটা সব পরিবারে থাকে…। আপনার-আমার-সবার পরিবারে এমন সমস্যা হয়ই।’
আপনারা এখন একসঙ্গে থাকছেন কি না, এমন প্রশ্নে ওমর সানি বলেন, ‘হ্যাঁ, হ্যাঁ, একসঙ্গে থাকব না কেন, একই ছাদের নিচে আছি আমরা। আমার বাসায় ১১টি সিসিটিভি আছে… ফুটেজ চাইলে সব দেখাব।’
