Home প্রধান খবর দেশে সংঘাত সৃষ্টির পায়তারা করছে একটি মহল: প্রধানমন্ত্রী

দেশে সংঘাত সৃষ্টির পায়তারা করছে একটি মহল: প্রধানমন্ত্রী

0
67

নজর২৪, ঢাকা- সুন্দর পরিবেশ নষ্ট করে একটি মহল দেশে সংঘাত সৃষ্টির পায়তাঁরা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে মহলটি সরকারের সমালোচনা করছে বলে জানান তিনি।

 

সোমবার (০২ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠকে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বৈঠকে যুক্ত হন।

 

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, একটা ভালো পরিবেশকে নষ্ট করে সংঘাত তৈরির জন্য কেউ কেউ বক্তব্য দেবে। আর তাদের ধরলে সেটা হবে বাকস্বাধীনতা হরণ করা? এটা তো হয় না।

 

‘কিন্তু একটা শ্রেণি তো আছেই, যাদের চিন্তাটাই হলো এই ধরনের। অর্থাৎ সমাজকে ক্ষতিগ্রস্ত করা বা সরকারের ক্ষতি করা। মানুষের জীবন নিয়ে তাদের কোনো চিন্তাই নেই। তাদের অন্য একটা উদ্দেশ্য থাকে। ষড়যন্ত্র করে তারা যখন সফল করতে পারে না, তখনই সমালোচনামুখর হয়, এটাই হচ্ছে সব থেকে বাস্তব কথা,’— বলেন প্রধানমন্ত্রী।

 

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন একটি ভালো জায়গায় আছে, আরও ভালো জায়গায় যাবে। বাংলাদেশের অর্থনীতি এখন ভালো। আন্তর্জাতিক সংস্থাগুলো যা ভবিষ্যদ্বাণী করছে, সেটা নাকি ঠিক হচ্ছে না। আসলে বাংলাদেশ সবার চেয়ে বেশি এগিয়ে যাচ্ছে, এটা তো তাদের পছন্দ হবে না।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা ভিক্ষুক হয়ে থাকব, অন্যের মুখাপেক্ষী হয়ে থাকব, তাদের কাছে হাত পাতব, তাদের কাছে চেয়ে খাব, তাদের কাছে চাইব— এটাই তো তারা চাইবে। কিন্তু আমরা তো তা থাকব না। আমরা দেশ স্বাধীন করেছি। আমরা নিজের পায়ে দাঁড়াব।

 

‘সামনে এগোতে গেলেই তখন এই শ্রেণিটার খুব কষ্ট হয়। আর যারা আমাদের স্বাধীনতাই চায়নি, তাদের তো আরও কষ্ট হয়— এটা তো আমরা বুঝি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here