এবার রোশানের সঙ্গে নতুন মিশনে নামলেন দীঘি

‘বাবা জানো, আমাদের একটা ময়না পাখি আছে না, সে আজকে আমার নাম ধরে ডেকেছে, আর এ কথাটা না মা কিছুতেই বিশ্বাস করছে না, আমি কী তাহলে ভুল শুনেছি, কেমন লাগে বলো তো’ মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের বিজ্ঞাপনের এই একটি সংলাপের মাধ্যমেই সবার প্রিয়মুখ হয়ে ওঠেন শিশুশিল্পী দিঘী।

সেই দীঘি বড় হয়ে চিত্রনায়িকা হয়েছেন। বর্তমানে সিনেমা নিয়েই তার সকল ব্যস্ততা। দীঘি ভক্তদের জন্য সুখবর হলো, নায়িকা হওয়ার পর তিনি এই প্রথম কোনো বিজ্ঞাপনে কাজ করলেন।

চিয়ার আপ নামের একটি কোমল পানীয়র মডেল হয়েছেন এই তারকা। মাসুদ জাকারিয়া সাবিনের পরিচালনায় গতকাল (১২ জুন) নাইন অ্যান্ড হাফ স্টুডিওতে বিজ্ঞাপনচিত্রটির শুটিং হয়েছে।

এ প্রসঙ্গে দীঘি বলেন, ‘নায়িকা হওয়ার পর প্রথম বিজ্ঞাপনচিত্র করলাম। এ নিয়ে আমি খুব উচ্ছ্বসিত। কারণ, বিজ্ঞাপনের মাধ্যমেই আমাকে সবাই চিনেছেন। মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। আশা করি এই বিজ্ঞাপনচিত্রটিও সবার ভালো লাগবে।’

এই বিজ্ঞাপনচিত্রে দীঘির সহশিল্পী হিসেবে কাজ করেছেন চিত্রনায়ক রোশান। এর আগে রোশানের সঙ্গে স্টেজে পারফর্ম করেছেন দীঘি। এবার দাঁড়ালেন ক্যামেরার সামনে। শিগগিরই বিজ্ঞাপনচিত্রটি উন্মুক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *