যত বেশি পুরুষদের দেখি, তত বেশি কুকুরকে ভালোবেসে ফেলি: শ্রীলেখা

টলিউড জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। গত ২০১৩ সালে শিলাদিত্য স্যান্যালের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন এরপর থেকে একমাত্র মেয়ে ঐশী আর বাবাকে ঘিরেই ছিল তার জীবন। কিন্তু গত বছর বাবা সন্তোষ মিত্রকে হারিয়ে ফেলেন এই নেত্রী। ফলে আরও একা হয়ে পড়েন।

এদিকে মেয়ে ঐশীর পাশাপাশি এখন শ্রীলেখার জীবনে আরেক সদস্য আছে। তার নাম আদর মিত্র। প্রাণীটি মূলত কুকুর। তবে তাকে নিজের সন্তানের মতোই আদর-যত্নে রাখেন তিনি।

গত শুক্রবার (১০ জুন) ফেসবুকে পোষ্যের সঙ্গে তোলা দুটি ছবি শেয়ার করেছেন শ্রীলেখা। সেটার ক্যাপশনে লিখেছেন, ‘যত বেশি পুরুষদের দেখি, তত বেশি কুকুরকে ভালোবেসে ফেলি।’

এমন মন্তব্যের পেছনে কারণ কী? কেন পুরুষদের প্রতি তার এই ঈর্ষা? বিষয়টি খোলাসা করেছেন শ্রীলেখা।

পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘আমি যে শুধুই পুরুষদের কথা বলতে চেয়েছি তা নয়। ফেসবুকে এমনও অনেক নারীও আছেন, যারা আমাকে নোংরা কথা বলতে ছাড়েন না। আসলে এখানে ‘মেন’ অর্থে আমি মানুষ বোঝাতে চেয়েছি। আমার ‘আদর’(পোষ্য কুকুর) এত মিষ্টি হাসছে, সেই কথা না বলে, আমার শরীরের কোন অংশে ওর হাত পৌঁছেছে, তা নিয়ে কটূক্তি করছে লোকে। এ জন্যই আমার মনে হয়, মানুষের চেয়ে আমার পোষ্যরা অনেক ভাল।’

সম্প্রতি ‘এবং ছাদ’ নামের একটি ছবি পরিচালনা করেছেন শ্রীলেখা। আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ক্যালকাটা’ ছবিতে অভিনয় করে আন্তর্জাতিক মঞ্চ থেকে পুরস্কৃত হয়েছেন বাঙালি অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *