Home জাতীয় প্রস্তাবিত বাজেট গরিবের: ওবায়দুল কাদের

প্রস্তাবিত বাজেট গরিবের: ওবায়দুল কাদের

0
230

ঢাকা: ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে গরিবের বাজেট বলে আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার (০৯ জুন) জাতীয় সংসদ ভবনের বাইরে বাজেট অধিবেশন শেষে সাংবাদিকদের কাছে তাতক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘সবদিক বিবেচনা করে নিম্নবিত্ত-মধ্যবিত্তদের বিষয়কে নজর দেওয়া হয়েছে। কাজেই এটা গরিবের বাজেট, ব্যবসাবান্ধব বাজেট ও গণমুখী বাজেট। করোনা-পরবর্তী সময়ে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর বাজেট।’

তিনি বলেন, ‘এ বাজেটে নিশ্চয়তা আছে। সামাজিক সুরক্ষার আওতা বাড়ানো হয়েছে। এ খাতে আগের চেয়েও সাত হাজার কোটি টাকা বেড়েছে।’

মন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তনের লক্ষ্য নিয়ে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের আকার হচ্ছে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। এবারের বাজেটের আকার যেমন বড়, তেমনি এ বাজেটে ঘাটতিও ধরা হয়েছে বড়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here