Home বিনোদন মেয়েকে ২ কেজি ওজনের স্বর্ণের ব্রেসলেট দিলেন ডিপজল!

মেয়েকে ২ কেজি ওজনের স্বর্ণের ব্রেসলেট দিলেন ডিপজল!

0
183

ঢাকাই চলচ্চিত্রের দাপুটে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তার একমাত্র কন্যা ওলিজা মনোয়ারের আজ জন্মদিন। বিশেষ এই দিনটি ঘিরে ছিল নানা আয়োজন। পেয়েছেন দামি উপহার!

ওলিজা বাবার কাছ থেকে পেয়েছেন ২ কেজি ওজনের স্বর্ণের ব্রেসলেট। অন্যদিকে স্বামীর কাছ থেকে পেয়েছেন ডায়মন্ডের রিং। বাবা ও স্বামীর কাছ থেকে এমন উপহার পেয়ে উচ্ছ্বসিত ওলিজা। এ ছাড়াও বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনের কাছ থেকেও তিনি প্রচুর উপহার পেয়েছেন বলে ঘনিষ্ঠসূত্রে জানা গেছে।

বিশেষ এই দিনটিতে আয়োজন কী থাকছে? এ নিয়ে অনেকের কৌতূহলও কম নয়। বলা চলে সপ্তাহব্যাপী থাকছে এর আয়োজন। রাত ১২টা এক মিটিকে পরিবারের সঙ্গে কেক কেটেছেন তিনি। এ ছাড়া আত্মীয়-স্বজনদের নিয়ে সেনা মালঞ্চেও রয়েছে আয়োজন। রাতে শ্বশুরবাড়িতেও কেক কাটবেন তিনি। সবাইকে রাতে খাওয়াবেন ডিপজল।

এদিকে আগামী সপ্তাহে পরিবারের সবাই কক্সবাজার যাবেন বলে সংবাদমাধ্যমকে জানান ওলিজা।

ওলিজা বলেন, ‘বিশেষ এই দিনটিতে সবার কাছে আমার ও পরিবারের জন্য দোয়া চাচ্ছি।’

ওলিজা মনোয়ার লন্ডনে বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনার পাশাপাশি ফিল্ম অ্যান্ড মিডিয়া নিয়ে পড়াশোনা করেছেন। সেখানে একটি কলেজে শিক্ষকতা করেন তিনি। মেকআপম্যান হিসেবে কাজ করার সৌভাগ্য হয়েছে বিশ্বখ্যাত নির্মাতাদের সিনেমায়। টিভি মেকআপ, ফিল্ম মেকআপ, থিয়েটার মোকআপে পারদর্শী ওলিজা।

২০১৮ সালের মাঝামাঝি ব্যবসায়ী অর্পণের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ওলিজা। অর্পণ-ওলিজার ঘরে দুই সন্তান রয়েছে।

উল্লেখ্য, ডিপজলের তিন ছেলে ও এক মেয়ে। এবার বড় ছেলে সাদ্দাম সৌমিক অমির বউকে ঘরে তুলছেন এই অভিনেতা। কনের নাম কাজী তাসফিয়া।

গত রোববার (৫ জুন) সাভারে লাজ পল্লীতে ছিল জমকালো হলুদ আয়োজন। বুধবার (৮ জুন) মিরপুরে সম্পন্ন হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা। আগামী শুক্রবার (১০ জুন) বসুন্ধরা কনভেনশন সেন্টার বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here