গত বছরের ১৭ অক্টোবর ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি ও অভিনেতা শরীফুল রাজ দুজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন এই অভিনেতা-অভিনেত্রী। ওই সেটেই তাদের নিয়ে আলোচনা, লুকিয়ে প্রেম এবং বিয়ে রাজ-পরীর।
বিয়ের পর যে এই তারকা দম্পতি সুখেই আছেন তা স্পষ্টই বোঝা যায় তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলে। এরইমধ্যে একাধিকবার বেবি বাম্পের ছবিও প্রকাশ করে ভক্তদের ভালোবাসায় ভেসেছেন নায়িকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরীমণী বলেছেন, ‘এখন তো মনে হয় ছোটবেলায় দুজনের পরিচয় হলো না কেন। তাহলে আমরা জীবনটাকে আরও বেশি উপভোগ করতে পারতাম। আমার আর রাজের প্রেম জমে গেছে।’
কথাগুলো বলার সময় তাঁর উচ্ছ্বাস টের পাওয়া যাচ্ছিল ফোনের এপার থেকেই। কেমন সেটা অভিনেত্রীর কণ্ঠ শুনেই বোঝা যাচ্ছিল। তারপরও আনুষ্ঠানিকতার খাতিরে প্রশ্নটা করতেই জানালেন, তাঁদের সময়টা দারুণ কাটছে।
ঘরে যে নতুন অতিথি আসছে, সে খবর আগেই জানিয়েছেন শরীফুল রাজ ও পরীমনি। সেই অনাগত অতিথির অপেক্ষাতেই এখন তাঁদের সকাল, দুপুর আর রাত কাটছে।
পরীমনি জানালেন, শুটিং না থাকলে রাজ পুরো সময়ই তাঁর পাশে থাকছেন। তিনি বলেন, ‘আমি এখন রাজের কোলে শুয়ে আছি। সারাক্ষণ ও যত্ন নিচ্ছে আমার। পছন্দের নানা ধরনের ডিশ নিয়মিতই রান্না করে খাওয়াচ্ছে।’
