নীতির দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন ডাক্তার মিথিলা!

গত বছরেই বাংলা অ্যান্থোলজি ছবি ‘নীতিশাস্ত্র’-র ঘোষণা করেছিলেন কলকাতার তরুণ নির্মাতা অরুনাভ খাসনবিশ। আগামী মাসেই মুক্তি পেতে চলেছে এই বহুল অপেক্ষিত সিনেমাটি।

সম্প্রতি সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ করা হয়েছে। যেখানে ডাক্তারের চরিত্রে হাজির হয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

এই সিনেমায় মিথিলা ছাড়াও অভিনয় করেছেন ইমন চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, রজতাভ দত্ত, শান্তিলাল মুখার্জি, ঋতব্রত মুখার্জি, বাসবদত্তা চট্টোপাধ্যায় প্রমুখ।

সিনেমাটি নিয়ে বেশ আশাবাদি মিথিলা। তিনি বলেন, এই সিনেমায় আমি ডাক্তারের চরিত্রে অভিনয় করেছি। একজন ডাক্তার হিসেবে এখানে আমাকে নীতির দ্বন্দ্বের মধ্যে পড়তে হয়েছে। নীতিশাস্ত্রে চারটি গল্প। তার মধ্যে একটা হলো এটি-অ্যান্থলজি। এখানে আমার সহ-অভিনেত্রী ছিলেন বাসবদত্তা। বাসব অসাধারণ একজন অভিনেত্রী। আমি খুব এনজয় করেছি তার সঙ্গে কাজ করতে। কাজটির জন্য আমাদের বেশ সিরিয়াস থাকতে হয়েছে। চরিত্রটা করে আমার খুব ভালো লেগেছে।

জানা গেছে, এই সিনেমার একটি গানও গেয়েছেন ইমন চক্রবর্তী। সংগীত পরিচালনা করেছেন নীলাঞ্জন ঘোষ। আশা করা যাচ্ছে এই সিনেমাটি দর্শকদের মন কাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *