কাল ফ্রান্সের দূতাবাস ঘেরাও করবে হেফাজতে ইসলাম!

নজর২৪ ডেস্ক- ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী (স.) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে কাল সোমবার (২ নভেম্বর) ফ্রান্স দূতাবাস ঘেরাও করবে হেফাজতের ঢাকা মহানগরের নেতৃবৃন্দরা।

 

ঢাকায় দূতাবাস ঘেরাওয়ের সেই কর্মসূচি সফল করতে আহ্বান জানিয়েছেন হেফাজতের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

 

সোমবার (০২ নভেম্বর) বেলা ১১টায় বায়তুল মোকাররমে উত্তর গেইটে জমায়েত হবেন সংগঠনটির নেতাকর্মীরা। সেখান থেকে ফ্রান্স দূতাবাস অভিমুখে গণমিছিল করবেন তারা। সংগঠনটির ঢাকা মহানগরীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হবে। ঘেরাও কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজত নেতারা।

 

রোববার (০১ নভেম্বর) সন্ধ্যায় বিবৃতিতে হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, ফ্রান্সে নবীজীর (সা.) অবমাননার প্রতিবাদে ঈমানী দায়িত্ব হিসেবে আগামীকাল বেলা ১১টায় বায়তুল মোকাররমে জমায়েত হয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ঘেরাও কর্মসূচি সর্বাত্মক সফল করতে হেফাজত নেতারা ও নবীপ্রেমিক তৌহিদী জনতার প্রতি আহবান জানাচ্ছি।

 

পৃথক বিবৃতিতে সংগঠনটির ঢাকা মহানগরীর সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী বলেন, আগামীকালের কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ফ্রান্স সরকারকে আমরা জানিয়ে দিতে চাই, তাদের ইসলামবিদ্বেষ, নবীর (সা.) অবমাননা ও মুসলিমদের বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ ভুল পদক্ষেপ। মুসলমানদের বিরুদ্ধে তাদের এ ঘৃণার চর্চা আমরা নীরবে মেনে নেব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *