গোপালপুরে এনআরবিসি ব্যাংকের শাখার শুভ উদ্বোধন

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের কোনাবাড়ী বাজারের চৌধুরী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এনআরবিসি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর শাখা শুভ উদ্বোধন ঘোষণা করেন পৌর মেয়র রকিবুল হক ছানা।

(৮ জুন) বুধবার সকালে এনআরবিসি ব্যাংকের গোপালপুর শাখার আয়োজনে ব্যাংক শাখার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালপুর পৌরসভার মেয়র মো. রকিবুল হক ছানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. বেলায়েত হোসেন, আলম নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হামিদুল হক চৌধুরী বল্টু, ও বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আঙ্গুর, বীরবিক্রম ডাক্তার নুর নবীর ভাতিজা সাধারণ ঠিকাদার মো. আনোয়ারুল হক, অনুষ্ঠানটি পরিচালনা উক্ত শাখার ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন, উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা ও এলাকার সাধারন ব্যবসায়ী বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *