Home বিনোদন থেমে নেই হিরো আলম, এবার গাইলেন কেকে’র গান

থেমে নেই হিরো আলম, এবার গাইলেন কেকে’র গান

0
264

বেসুরো গলায় একের পর এক গান গেয়ে নেটমাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে হিরো আলম। গান গেয়ে একাধিকবার বিতর্কের মুখেও পড়েছেন। গানটা যেন ঠিক তাঁর আসে না! এ কথা তাঁকে বোঝাবে কে?

কখনও রবীন্দ্রনাথ, কখনও হলিউডের টাইটানিক, এবার বলিউডের প্রয়াত গায়ক কেকে-এর গান গেয়ে ট্রোলের মুখোমুখি তিনি।

দিন কয়েক আগেই তাঁর গলায় রবীন্দ্রসঙ্গীত তুমুল বিতর্কের সৃষ্টি করেছিল। এত কিছু পরও থেমে থাকতে নারাজ বগুড়ার আশরাফুল আলম ওরফে হিরো আলম।

বলিউড গায়কের মৃত্যুর পর, গান গেয়ে কেকে-কে শ্রদ্ধা জানিয়েছে গোটা বিশ্ব। সেই তালিকায় নিজের নাম জুড়তে চেয়েছেন হিরো আলমও।

‘কাইটস’ ছবি থেকে কেকে-র গাওয়া ‘জিন্দেগি দো পাল কি’ গানটি গেয়েছেন হিরো আলম। তবে হিরো আলমের গাওয়া গানে না আছে সুর, না তাল! এমনকি উচ্চারণও ভুল। বলা চলে, নিজের মতো করে গাইতে গিয়ে গানের বারোটা বাজিয়ে দিয়েছেন হিরো আলম। তাঁর গলায় এই গান শুনে নেটমাধ্যমে ট্রোল এবং মিমের বন্যা।

নেটিজেনরা কটাক্ষ করে বলছেন, ভাগ্যিস কে কে মারা গিয়েছেন, না হলে হিরো আলমের গান শুনলে নিজেই বিষ খেতেন! কিছুদিন আগেই রবীন্দ্রসঙ্গীত গেয়েও শ্রোতাদের থেকে এমনই প্রতিক্রিয়া পেয়েছিলেন হিরো আলম। নেটিজেনরা একবাক্যে বলেছিলেন, রবীন্দ্রনাথ যদি এই গান শুনতেন তাহলে নিঃসন্দেহে সুইসাইড করতেন!

যদিও হিরো আলমের দাবি ছিল তিনি রবীন্দ্রনাথের গানটি অফিশিয়ালি গাননি। এই গানটি শখের বশে গেয়েছিলেন। এমনকি তিনি নিজেও জানেন রবীন্দ্রসঙ্গীত গাইলে তার নামে মামলা হতে পারে! তখনই তিনি নেটিজেনদের উদ্দেশ্যে বলেছিলেন কেকে-কে শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি অফিশিয়ালি একটি গানের ভিডিও রিলিজ করেছে। চাইলে তা শুনে নিতে পারেন। তবে সেখানেও আলমের তোতলামিতে ‘ইন্তিজার কাপতাপ’ শুনে আরও চটলেন নেটিজেনরা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here