Home আলোচিত মেয়ের জন্য দোয়া চাইলেন ফেরদৌস

মেয়ের জন্য দোয়া চাইলেন ফেরদৌস

0
179

মেয়ের হাতে বানানো কেক কেটে জন্মদিন পালন করলেন অভিনেতা ফেরদৌস। বিষয়টি নিজেই ফেসবুকে জানিয়েছেন হঠাৎ বৃষ্টি খ্যাত এই অভিনেতা।

৭ জুন (মঙ্গলবার) ছিল ফেরদৌসের জন্মদিন। বিষয়টি নিয়ে ফেসবুক পোস্টে ফেরদৌস বলেন, ‘আমার মেয়ে নুজহাত দারুণ কেক বানিয়েছে। অনুরোধ আমার পরীটার জন্য সকলেই দোয়া করবেন, একই সাথে দোয়া করবেন আমার পরিবারের জন্য।’

পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা বলেন, ‘আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে তিনি আমাকে, আমার পরিবারের সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। জন্মদিনে আমি পরিবারের কাছেই ছুটে আসি। আমার দুই মেয়ে জন্মদিনকে ঘিরে নানা পরিকল্পনা করে। এবার আমার ছোট ভাই তৌসিফের মেয়েও সঙ্গে আছে। ফলে পরিকল্পনা একটু বেশি। ওদের আনন্দই আমার কাছে ভীষণ ভালো লাগে।’

ফেরদৌস ১৯৭৬ সালের আজকের দিনে (৭ জুন) কুমিল্লার তিতাস এলাকায় জন্মগ্রহণ করেন ফেরদৌস আহমেদ। পড়ালেখা শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে। আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের হাত ধরে র‍্যাম্পে তার হাতেখড়ি।

নৃত্য পরিচালক আমির হোসেন বাবু হাতে ধরে তাঁর চলচ্চিত্রে আগমন ঘটে। তবে ১৯৯৭ সালে ছটকু আহমেদ পরিচালিত ‘বুকের ভিতর আগুন’ সিনেমাতে কাজ করতে ফেরদৌস প্রথম ক্যামেরার সামনে আসেন। সিনেমাটি প্রয়াত অভিনেতা সালমান শাহের আকস্মিক মৃত্যুর কারণে তাঁর অভিনীত অসমাপ্ত একটি সিনেমা ছিল।

ফেরদৌস আহমেদ মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা গাজী মাজহারুল আনোয়ারের পরিচালনায় ‘পৃথিবী আমারে চায় না’। তবে ১৯৯৮ সালে ফেরদৌস ভারতের বিখ্যাত চলচ্চিত্রকার ও পরিচালক বাসু চ্যাটার্জি পরিচালিত ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমাতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here