Home বিনোদন ফারহানের সঙ্গে নতুন মিশনে নামলেন পড়শী

ফারহানের সঙ্গে নতুন মিশনে নামলেন পড়শী

0
249

এ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী পড়শী। সঙ্গীতের পাশাপাশি অভিনয়েও নাম লিখিয়েছেন তিনি। নিজের গানে তো বটেই, সিনেমায় পর্যন্ত দেখা গেছে তাকে। সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘মেন্টাল’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। গত ঈদেও কাজ করেন একটি নাটকে। ‘মারিয়া ওয়ান পিস’ শিরোনামের নাটকটি সাড়াও ফেলে বেশ।

আগামী ঈদকে সামনে রেখে আরেকটি নাটকে অভিনয় করছেন পড়শী। যার নাম ‘শাদি মোবারক’। গতকাল (৬ জুন) থেকে শুরু হয়েছে এর শুটিং। যেখানে পড়শীর সঙ্গে অভিনয় করেছেন মুশফিক ফারহান। পরিচালনায় মাহমুদ মাহিন।

নাটকটি নিয়ে পড়শী বলেন, ‘‘এর আগে তিনটি নাটকে আমাকে পাওয়া গেলেও মূলত ‘মারিয়া ওয়ান পিস’-এ আমি নায়িকা চরিত্রে ছিলাম। নতুন নাটকেও তাই। এখানে আমাকে প্রবাসীর স্ত্রীর ভূমিকায় দেখা যাবে। আরও তিন দিন হবে নাটকটির কাজ।’’

মুশফিক ফারহান বললেন, ‘অ্যারেঞ্জ ম্যারেজের পরে রোমান্সের কিছু বিষয় দেখা যাবে। নাটকের শেষে একটি সচেতনামূলক বার্তাও থাকবে। এমন গল্প ও আমার উপস্থিতি দুটোতেই নতুনত্ব আছে। আমার বিশ্বাস, ঈদে নাটকটি দেখে দর্শকের ভালো লাগবে।’

পরিচালক মাহিন জানান, প্রবাসীর দেশে ফিরে বিয়ে এবং দাম্পত্য জীবনের বিভিন্ন খুঁটিনাটি বিষয় কেন্দ্র করে গল্প এগিয়েছে। টেলিভিশনের পাশাপাশি ইউটিউবে সুলতান এন্টারটেইনমেন্ট উন্মুক্ত করা হবে নাটকটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here