Home দেশের খবর ঢাকা কালিয়াকৈরে আনসার-ভিডিপির প্রশিক্ষণ কর্মকর্তাদের সমাপনী কুচকাওয়াজ উদযাপন

কালিয়াকৈরে আনসার-ভিডিপির প্রশিক্ষণ কর্মকর্তাদের সমাপনী কুচকাওয়াজ উদযাপন

0
254

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নবনিযুক্ত ২য় শ্রেণির কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ উদযাপন হয়েছে।

মঙ্গলবার (৭ জুন) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সফিপুরের বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি অনুষ্ঠিত প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।

এ সময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট অতিরিক্ত মহাপরিচালক মোঃ সামছুল আলম, উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্নেল মোহাম্মদ রফিকুল ইসলাম, উপ-মহাপরিচালক (অপারেশনস) এ কে এম জিয়াউল আলম।

শ্রেষ্ঠ প্রশিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। মোট ৪৭ জন নবনিযুক্ত দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের মধ্যে ড্রিল-এ শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেন তোফায়েল আহমেদ, ফায়ারিং-এ সেরা তানভীর আহমদ আর সব মিলিয়ে চৌকস প্রশিক্ষণার্থীর পুরস্কার লাভ করেন তানভীর আহম্মেদ।

প্রধান অতিথি সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ ও জরুরি মুহূর্তে এ বাহিনীর কর্মতৎপরতা প্রশংসনীয়। বিভিন্ন নির্বাচনে দায়িত্ব পালন ছাড়াও অপারেশন রেলরক্ষা, মহাসড়কে নাশকতা রোধ এবং মৌলবাদ ও জঙ্গিবাদ রুখতে বাহিনীর ভূমিকা অনস্বীকার্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here