সড়ক পরিবহন আইন বাস্তবায়নের দাবিতে শ্রীমঙ্গলে নিসচার সংবাদ সম্মেলন

অরবিন্দ দেব, মেীলভীবাজার প্রতিনিধি- ‘পথ যেন হয় শক্তির, মৃত্যুর নয়’ এই শ্লোগানকে সামনে রেখে নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে জনগণের প্রত্যাশিত সড়ক পরিবহন আইন ২০১৮ এর পূর্ণ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে শ্রীমঙ্গল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম রহমান মামুন।

 

এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি মো. ছালেক আহমেদ, সহ সম্পাদক ফখরুল ইসলাম,দপ্তর সম্পাদক দুলা মিয়া, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ।

 

নিসচা শ্রীমঙ্গল শাখার সম্পাদক মামুন লিখিত বক্তব্য বলেন, আজ থেকে ২৭ বছর আগে ১৯৯৩ সালে নিসচার জন্ম হয়েছিল। স্ত্রী জাহানারা কাঞ্চনকে সড়ক দুর্ঘটনায় হারিয়ে ইলিয়াস কাঞ্চন এই আন্দোলন গড়ে তুলেন। তিনি চলচ্চিত্র জগতের ক্যারিয়ার ছেড়ে দেশের মানুষকে সড়ক দুর্ঘটনার হাত থেকে রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই দীর্ঘ আন্দোলনে নিসচার অনেক সফলতা এসেছে।

 

২০১৭ সাল থেকে সরকারিভাবে প্রতিবছরের ‘২২ অক্টোবর’ নিরপদ সড়ক চাই দিবস পালিত হচ্ছে। আমাদের আরেকটি দাবি সময়োযোগী সড়ক আইন, সেটিও পূরণ হয়েছে। এখন দরকার এ আইনের সঠিক প্রয়োগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *