শেরপুরে জেলা জাসদের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরে জেলা জাসদের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় শহরের পৌর টাউন হলে অনুষ্ঠিত এ প্রতিষ্ঠা বার্ষিকীতে জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সাদিক হোসেন।

 

এসময় কেন্দ্রীয় নেতা সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, জেলা জাসদের সাধারণ সম্পাদক আবুল হোসেন আবু, নালিতাবাড়ী উপজেলা জাসদের সভাপতি লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া, ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম মান্না, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মান্নাসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

কেন্দ্রীয় নেতারা বর্তমান সরকারের ভিতর শুদ্ধি অভিযান পরিচালনার দাবি করে বলেন, দেশে খুন-ধর্ষণ, ঘুষ-দুর্নীতি, লুটপাট ও দলীয় করণ ব্যাপকভাবে বেড়ে গেছে। এসব দুর করতে হবে, তা না হলে বঙ্গবন্ধুর স্বাধীনতার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *