চট্টগ্রামের জন্য প্রার্থনা করছেন শাকিব খান

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনারের ডিপোতে লাগা আগুনে বাড়ছে লাশের সারি। ১৯ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন। ধ্বংসস্তূপ থেকে একের পর এক লাশ বের করে আনছেন উদ্ধারকর্মীরা, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হচ্ছে আরও অনেককে।

এরই মধ্যে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট একসঙ্গে কাজ করছে সেখানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যোগ দিয়েছে সেনাবাহিনীও। তবু নেভানো যাচ্ছে না আগুন, বাড়ছে হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ।

এমতাবস্থায় দেশের মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আহ্বান জানিয়েছেন তারকরা। বাদ যাননি ঢালিউড সুপারস্টার শাকিব খানও।

আমেরিকা থেকে তিনি ফেসবুকে পোস্টে লিখেছেন, ‘চট্টগ্রামের জন্য প্রার্থনা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *