মোঃ নজরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে ছোট ভাইকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছেন বড় ভাই। রোববার ভোর রাতে পৌরশহরের টিএন্ডটি সড়ক এলাকার নৃশংস এ ঘটনায় ঘাতক মেহেদী হাসান সেচ্ছায় পুলিশের কাছে ধরা দিয়েছেন। পারিবারিক বিরোধের জেরে সে ছোট ভাই মেশকাত তালুকদারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।
হত্যাকারী মেহেদী হাসান এবং নিহত মেশকাত তালুকদার ওই এলাকার আমির আলী তালুকদারের ছেলে।
পুলিশ জানায়- ছোট ভাই মেশকাত তালুকদারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে মেহেদী হাসান। পরে সে সেচ্ছায় আত্মসমর্পণ করে। এবং সে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে পারিবারিক বিরোধীয় জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে।
এ বিষয়ে নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, খুনের পরে বড় ভাই মেহেদী হাসান থানায় এসে সেচ্ছায় ধরা দিয়েছে। পরে পুলিশ গিয়ে মেশকাত তালুকদারের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান ভাইকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে। এই ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
