শরণখোলায় আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

শেখ রাসেল, বাগেরহাট প্রতিনিধি:প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও বিএনপি জামাতের দেশ বিরোধী নানা ষড়যন্ত্রের প্রতিবাদে শরণখোলা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুন) বিকেল-৫ টায় শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারের প্রধান সড়কগুলি প্রদক্ষিন করে শরণখোলা প্রেসক্লাবের সামনের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাগেরহাট জেলা আওয়ামীলীগের সদস্য ও শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এম সাইফুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন, জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যাপক মাহফুজুর রহমান, শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন,শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন (শান্ত), আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম কালাম,

কৃষকলীগ নেতা শেখ আসাদ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল হোসেন নান্টু, আওয়ামিলীগ নেতা আসাদুজ্জামান স্বপন,ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জালাল আহম্মেদ রুমি, তপু বিশ্বাস,উপজেলা কৃষকলীগ নেতা আলমগীর তালুকদার, যুবলীগের যুগ্ন- আহবায়ক হাসানুজ্জামান জোমাদ্দার, সেচ্ছাসেবকলীগ নেতা আকন্দ ইব্রাহিম সুমন, ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে শরণখোলা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়, পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্র নায়ক শেখ হাসিনা যখন সব বাঁধা উপেক্ষা করে দেশকে উন্নয়নের জোয়ার বয়ে আনছে,ঠিক তখনই স্বাধীনতাবিরোধী শক্তি আবারও সে উন্নয়ন থামিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তারা।কিন্তু তাদের এ অপচেষ্টা কখনই সফল হতে দেবেনা আওয়ামীলীগ। এখন থেকে আর কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর পাশে থেকে ঐক্যবদ্ধ হয়ে সব অপশক্তি মোকাবেলা করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল উচ্চারণ ‘পঁচাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ স্লোগানটি। এরপরই এ স্লোগান ঘিরে শুরু হয় তীব্র সমালোচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *