Home আলোচিত আগুনে নেভাতে যোগ দিয়েছে সেনাবাহিনী

আগুনে নেভাতে যোগ দিয়েছে সেনাবাহিনী

0
104

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর আগুন নেভাতে এবার ঢাকা থেকে আসছে বিদেশে উচ্চ প্রশিক্ষিত বিশেষ টিম।

এরই মধ্যে তারা চট্টগ্রামের পথে রয়েছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

এ ছাড়া আগুনের ব্যাপ্তি ঠেকাতে ফায়ার সার্ভিসের সঙ্গে রোববার সকাল ১০টার দিকে অভিযানে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় ২০০ জনের একটি দল।

এর আগে সকাল পৌনে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনীর দলের যোগ দেওয়ার কথা জানান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন। একই সঙ্গে ৯ সদস্যের একটি কমিটি করার কথাও জানিয়েছেন তিনি।

ঘটনাস্থলে থাকা চট্টগ্রাম সেনানিবাসের ইঞ্জিনিয়ারিং কোর ১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরা সুলতানা সাংবাদিকদের বলেন, ‘কন্টেইনার ডিপোটিতে হাইড্রোজেন পারঅক্সাইড রয়েছে। আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। আমাদের কেমিক্যাল বিশেষজ্ঞরা ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here