ছোট ও বড় পর্দার অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। অভিনয় ও গ্ল্যামার দিয়ে এরইমধ্যে নিজেকে প্রমাণের চেষ্টা তিনি করছেন প্রতিনিয়ত। এদিকে অভিনয় দিয়ে সুনাম কুড়ালেও বিতর্কিত কথা দিয়েই বেশি আলোচনায় থাকেন অর্চিতা স্পর্শিয়া।
এয়ারটেল পরিচালিত ‘ইম্পসিবল ৫’-এ অভিনয় করে ২০১৩ সালে অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা লাভ করেন। এ ছাড়া উজান গাঙের নাইয়ায় অভিনয় করে তার কর্মজীবনে ভিন্ন মাত্রা যোগ করেন।
তবে বিতর্কিত সমালোচনার আরও একটি কারণ স্পর্শিয়ার পোশাক। খোলামেলা পোশাকের কারণেও তিনি সমালোচিত হয়েছেন বারবার। এবার এ বিষয়েই মুখ খুলেছেন এই তারকা।
একটি অনুষ্ঠান দেয়া সাক্ষাৎকারে স্পর্শিয়া জানান, শরীর দেখানোর জন্য পোশাক পরি না, যেটা পরতে আরাম লাগে তাই পরি। খারাপ লাগে না। কারো খারাপ লাগলে সে চোখ বন্ধ করে রাখুক। এ ছাড়া তিনি আরও জানান, পোশাক ধর্ম, ঐতিহ্য দেখে পরি না।
এ সময় পোশাক নিয়ে নানা সময়ে সোশ্যাল মিডিয়ায়ও তিনি হেনস্তার শিকার হয়েছেন। তবে তাতে স্পর্শিয়ার কোনো কিছু যায়-আসে না বলেও তিনি অকপটে জানান। যখন কোনো মন্তব্য ভালো লাগে না, তখন সেটা তিনি ডিলিট করে দেন।
